আইপিএল ২০২০: সচিন তেন্ডুলকরের ৮ বছর পুরনো রেকর্ড ভাঙলেন, ২০০০ রানের ক্লাবে কোথায় দাঁড়িয়ে রাহুল

আইপিএল ২০২০: সচিন তেন্ডুলকরের ৮ বছর পুরনো রেকর্ড ভাঙলেন, ২০০০ রানের ক্লাবে কোথায় দাঁড়িয়ে রাহুল

আইপিএলে ২০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন লোকেশ রাহুল। সেই সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৮ বছর পুরনো রেকর্ড ভাঙলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। এদিন দুবাইয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলছে রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব।

কত ইনিংস খেলে আইপিএলে ২০০০ রানের ক্লাবে রাহুল

কত ইনিংস খেলে আইপিএলে ২০০০ রানের ক্লাবে রাহুল

লোকেশ রাহুল ৬০টি ইনিংস খেলে আইপিএলে ২০০০ রান হাঁকানোর ক্লাবে ঢুকে পড়লেন। আইপিএলে দ্রুততম দুহাজার রান হাঁকানোয় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল।

সচিনের কোন রেকর্ড ভাঙলেন

সচিনের কোন রেকর্ড ভাঙলেন

আইপিএল দ্রুততম ২০০০ রান হাঁকানোয় এতদিন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন। ৬৩ ইনিংস খেলে সচিন ২০০০ রান হাঁকিয়েছেন। সেখানেই সচিনের থেকে ৩ ইনিংস কম খেলে লোকেশ রাহুল আজ আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০০ রান হাঁকানোয় সচিনকে টপকে এক নম্বরে উঠে এলেন রাহুল।

একনজরে আইপিএলে লোকেশ রাহুলের রান

একনজরে আইপিএলে লোকেশ রাহুলের রান

আইপিএল এখনও পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলে রাহুলের সংগ্রহ ২০৪৮*। ১টি সেঞ্চুরি ও ১৭ টি হাফ সেঞ্চুরি রয়েছে রাহুলের। এটি ৩৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন রাহুল।

আইপিএলে দ্রুততম ২০০০ রানের মালিকদের তালিকা

আইপিএলে দ্রুততম ২০০০ রানের মালিকদের তালিকা

তালিকায় ৪৮ ইনিংসে ২০০০ রান হাঁকিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৫২ ইনিংসে ২০০০ রান হাঁকিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শন মার্শ। ৬০ ইনিংস এদিন এই ক্লাবে ঢুকে পড়লেন লোকেশ রাহুল। ৬৩ ইনিংসে চতুর্থ স্থানে ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ৬৪ ইনিংসে ২০০০ রান হাঁকিয়ে তালিকায় পঞ্চম স্থান অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+