কেকেআরের নতুন 'লাক' লকি ফার্গুসন, সুপার ওভারে দুর্ধর্ষ বোলিংয়ে সানরাইজার্স বধ নাইটদের

কেকেআরের নতুন 'লাক' লকি ফার্গুসন, সুপার ওভারে দুর্ধর্ষ বোলিংয়ে সানরাইজার্স বধ নাইটদের

কলকাতাকে একা হাতে ম্যাচ জেতালেন লকি ফার্গুসন। সানরাইজার্সের বিরুদ্ধে সুপার ওভারে কেকেআরের জয়ের নায়ক কিউয়ি এই পেসার। সুপার ওভারে ৩ বলে ২টি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের ভিত গড়ে দেন ডানহাতি। ফলে ৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজে ম্যাচ জিতে সানরাইজার্স বধে ফের জয়ের ছন্দে ফিরল কেকেআর।

কেকেআরের নতুন লাক লকি ফার্গুসন, সুপার ওভারে দুর্ধর্ষ বোলিংয়ে সানরাইজার্স বধ নাইটদের

সুপার ওভারের প্রথম বলেই গতিতে ডেভিড ওয়ার্নারকে পরাস্ত করেন লকি। আইপিএল ১৩ তে প্রথম ম্যাচ খেলা নাইট পেসারের ডেলিভারি বুঝে ওঠার আগেই ওয়ার্নার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর ১ বল পরেই সানরাইজার্সের আব্দুল সামাদকে বোল্ড করেন ফার্গুসন। সুপার ওভারে ১টি মাপা ইয়র্কার ও একটি কাটারে সানরাইজার্সের সব পরিকল্পনা ভেস্তে দেন ফার্গুসন। ফলে সুপার ওভারে ম্যাচ জিততে কেকেআরের টার্গেট দাঁড়ায় ৩ রান।

এই রান তাড়া করে অনায়াসে ম্যাচ জিতে আইপিএল ২০২০তে নতুন লাইফ লাইন পেল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে লকি ফার্গুসন ৪টি বোল্ড ও ১টি ক্যাচ আউট করান। সব মিলিয়ে আইপিএল ২০২০তে প্রথমবার সুযোগ পেতেই ৫ উইকেট নিয়ে এক দক্ষতায় ম্যাচ জিতিয়ে নাইটদের নতুন 'লাক' ফ্যাক্টর লকি।

প্রথম সুযোগে দুর্দান্ত বোলিংয়ে দলকে জেতানোর পর তাঁকে ৮ ম্যাচে কেন ডাগআউটে বসিয়ে রাখা হল, সেই প্রশ্ন উঠছে!

প্রসঙ্গত ব্যাটিংয়ে হতশ্রী পারফর্ম্যান্সের পর এদিন বল হাতে দলকে ডুবিয়েছেন রাসেল। নাইটদের ১৬৩ রান পিছু করতে নেমে শেষ ওভারে ডেভিড ওয়ার্নারদের ম্যাচ জিতে ১৮ রানের প্রয়োজন ছিল। সেখানে শুরুতে নো বল করেই ছন্দ হারাতে শুরু করেন দ্রে রাস। শেষ পর্যন্ত ম্যাচের ফাইনাল ওভারে ডেভিড ওয়ার্নারকে ৩টি চার দিয়ে আসেন রাসেল।

যদিও শেষ বলে সানরাইজার্সকে ২ রানের পরিবর্তে ১ রান দিয়ে রাসেল ম্যাচটি সুপার ওভারে টেনে নিয়ে যান। যারপর লকির আগুনে বোলিংয়ে ধরাশায়ী হায়দরাবাদ। লকি ফার্গুসনের বোলিংয়ে ভর করে সানরাইজার্সকে হারিয়ে নাইট শিবিরে নতুন সূর্যোদয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+