আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সর্বাধিক ছয় ও চার হাঁকানো ক্রিকেটার কারা?

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সর্বাধিক ছয় ও চার হাঁকানো ক্রিকেটার কারা?

গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল ২০২০, দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত কিছু ব্যাটিং পারফরম্যান্স সাক্ষী এবারের টুর্নামেন্ট। সে নিরিখে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ছয় ও চার হাঁকানো ক্রিকেটার।

সবচেয়ে বেশি চার

সবচেয়ে বেশি চার

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ২৪টি চার হাঁকিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে একই আসনে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল।

সবচেয়ে বেশি ছয়

সবচেয়ে বেশি ছয়

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন তিনি। ১১টি ছক্কা হাঁকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালেসর রাহুল তেওয়াটিয়া ও কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগরওয়াল।

সবচেয়ে বেশি অর্ধশতরান

সবচেয়ে বেশি অর্ধশতরান

আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্ধশতরান এসেছে চেন্নাই সুপার কিংসের ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ৪ ম্যাচ খেলে দুটি অর্ধশতরান করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। একই আসনে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদত্ত পাড়িক্কল, এবি ডিভিলিয়ার্স, রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ।

সবচেয়ে বেশি শতরান

সবচেয়ে বেশি শতরান

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুটি শতরান রয়েছে। একটি করে শতরান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+