করোনা আবহে অবশেষে কোন দেশে হতে চলেছে আইপিএল? বিসিসিআই বৈঠকে আভাস
করোনা আবহে অবশেষে কোন দেশে হতে চলেছে আইপিএল? বিসিসিআই বৈঠকে আভাস
করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ভারতে যে আইপিএল আয়োজন হওয়া যে কার্যত অসম্ভব, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। অথচ টুর্নামেন্ট না হলে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতি গুনতে হবে বিসিসিআই-কে। সেই সমস্যা থেকে বাঁচতে অন্য দেশে আইপিএল আয়োজন করা হতে পারে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কোন দেশে হতে পারে টুর্নামেন্ট, তা জেনে নেওয়া যাক।

এগিয়ে সৌদি আরব
শুক্রবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক হয়। করোনা ভাইরাসের আবহে ভারতে সম্ভব না হলে তুলনামূলক প্রভাবমুক্ত সৌদি আরবে আইপিএল হতে পারে বলে ওই বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কেন এগিয়ে আরব
আইপিএল আয়োজনের লড়াইয়ে শ্রীলঙ্কাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে সৌদি আরব। উল্লেখ্য ২০১৪ সালে আইপিএলের কয়েকটি ম্যাচ দুবাইতে আয়োজন করা হয়েছিল। মাঠ ভর্তি দর্শকের সামনে সফল ভাবেই ম্যাচগুলি হয়েছিল। সেই অভিজ্ঞতার নিরিখে সৌদি আরবের ওজন বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

তৈরি সৌদি আরব
করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ পেতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত সৌদি আরবের ক্রিকেট সংস্থা। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা পুরোপুরি তৈরি বলেও জানিয়েছে আরব।

আহমেদাবাদে ট্রেনিং ক্যাম্প
আইপিএলের পাশাপাশি দুবাইতে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির ফেলা হবে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে ইতি পড়তে চলেছে। কারণ বিরাটদের অনুশীলনের জন্য আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামকে ব্যবহার করার ভাবনায় রয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications