আইপিএল ২০২০ : সতীর্থদের সঙ্গে বটল ফ্লিপ চ্যালেঞ্জে হায়দরাবাদের রশিদ! জিতলেন না হারলেন?

আইপিএল ২০২০ : সতীর্থদের সঙ্গে বটল ফ্লিপ চ্যালেঞ্জে হায়দরাবাদের রশিদ! জিতলেন না হারলেন?

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গিয়েও বেশ খোশ মেজাজেই রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের লেগ স্পিনার রশিদ খান। হয়তো চাপমুক্ত হতেই দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে বটল ফ্লিপ চ্যালেঞ্জে মাতলেন আফগানিস্তানের ক্রিকেটার। যদিও বাইশ গজে সাদা বলের মতো সেখানে আর সুবিধা করতে পারলেন না বিশ্বত্রাস স্পিনার।

আইপিএল ২০২০ : সতীর্থদের সঙ্গে বটল ফ্লিপ চ্যালেঞ্জে হায়দরাবাদের রশিদ! জিতলেন না হারলেন?

মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের কাছে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ ২০ রানে হেরে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এর ফলে আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ডেভিড ওয়ার্নারের দল। চলতি টুর্নামেন্টের প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততেই হবে হায়দরাবাদকে।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে বাকি ম্যাচগুলিতে সেরা পারফরম্যান্স দিতে হবে লেগ স্পিনার রশিদ খান। হয়তো সেই চাপ থেকে হালকা হতেই অনুশীলনের ফাঁকে দলের তরুণ সতীর্থদের সঙ্গে বটল ফ্লিপ চ্যালেঞ্জে মেতে উঠলেন আফগান লেগ স্পিনার। যদিও সেখানে খুব একটা সুবিধা করতে পারলেন না রশিদ। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন আফগান তারকা।

রশিদ খান, আব্দুল সামাদদের বটল ফ্লিপ চ্যালেঞ্জের ভিডিও টুইটারে পোস্ট করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তা ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। রশিদ হেরে যাওয়ায় তাঁর ফ্যানরা কিছুটা হলেও হতাশ হয়েছেন তো বটেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+