আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, দুই দলের শেষ ৪ লড়াইয়ের ফল দেখে নেওয়া যাক
আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, দুই দলের শেষ ৪ লড়াইয়ের ফল দেখে নেওয়া যাক
মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে আজ লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সে ব্যাপারে কারও মনে কোনও সন্দেহ নেই। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ক্রিকেট বিশ্বের নজর যে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কার জয় হবে, কে হারবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের শেষ চার লড়াইয়ের ফল।

২০১৯ আইপিএলের দ্বিতীয় পর্ব
ঘরের মাঠে সাওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ফিরতি লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছিল মুম্বই। ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। ৬৫ রান করেছিলেন কুইন্টন ডি কক। জবাবে পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। ৪৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ।

২০১৯ আইপিএলের প্রথম পর্ব
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর প্রথম লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল রোহিত শর্মা শিবির। ৫২ বলে ৮১ রান করেছিলেন কুইন্টন ডি কক। রাজস্থানের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন জোফ্রা আর্চার। জবাবে তিন বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে নির্ধারত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস। স্টিভ স্মিথদের হয়ে সর্বাধিক ৮৯ রান করেছিলেন জোস বাটলার।

২০১৮ আইপিএলের দ্বিতীয় পর্ব
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪২ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন এভিন লুইস। জবাবে দুই ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ৫৩ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জোস বাটলার।

২০১৮ আইপিএলের প্রথম পর্ব
সাওয়াই মানসিং স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪৭ বলে ৭২ রান করেছিলেন সূর্যকুমার যাদব। ৫৮ রান করেছিলেন ইশান কিষাণ। জবাবে ২ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ৩৯ বলে ৫২ রান করেছিলেন সঞ্জু স্যামসন। ১১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন কৃষ্ণাপ্পা গৌতম।












Click it and Unblock the Notifications