পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের কোন ফলাফলে কেকেআর পয়েন্ট টেবিলে কোথায় পৌঁছবে জানুন
পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের কোন ফলাফলে কেকেআর পয়েন্ট টেবিলে কোথায় পৌঁছবে জানুন
আইপিএল ২০২০তে অভিযানে আবুধাবিতে আজ মুখোমুখি পাঞ্জাব-রাজস্থান। এই ম্যাচের দিকে আজ তাকিয়ে থাকবে কেকেআর। একনজরে পাঞ্জাব-রাজস্থান ম্যাচের কোন সমীকরণে কেকেআর আজ পয়েন্ট টেবিলে কোথায় পৌঁছবে দেখে নেওয়া যাক।

চেন্নাই ম্যাচ হেরে কেকেআর কোথায় রয়েছে
বৃহস্পতিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচ শেষে ৬টি জয় ও ৭টি হারের পর ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। রবিবার রাজস্থানের বিরুদ্ধে তারা শেষ ম্যাচ খেলবে।

চার ও ছয় নম্বরে কারা
১২ ম্যাচ খেলে পাঞ্জাব ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের ঠিক উপরে চার নম্বরে রয়েছে, এবং ১২ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ নাইট রাইডার্সের ঠিক নীচে ছয় নম্বরে রয়েছে।

পাঞ্জাব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতলে কেকেআর পয়েন্ট টেবিলে কোথায়
এদিন আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাব ম্যাচ জিতলে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে লোকেশ রাহুলের দল ১৩ ম্যাচ শেষে আজ চার নম্বর স্থান ধরে রাখবে। সেক্ষেত্রে কেকেআর পাঁচ নম্বরেই থাকতে চলেছে।

পাঞ্জাব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলে কেকেআর কোথায়
অন্যদিকে শেষ ম্যাচে বেন স্টোকসের শতরানে ভর করে মুম্বইকে হারিয়েছে রাজস্থান। এবার আবুধাবিতে আজ স্টিভ স্মিথের দল পাঞ্জাবকে হারিয়ে দিতে পারলে রাজস্থানের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হবে। আবার রাজস্থানেরও ১২ ম্যাচে ১২ পয়েন্ট হবে। সেক্ষেত্রে রাজস্থান আজ পাঞ্জাবের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে নেট রান রেট ভালো করতে পারলে, তারা চার নম্বরে উঠে আসতে পারে। নেট রান রেটের বিচারে পাঞ্জাব তখন কলকাতার থেকে এগিয়ে থাকলে লোকেশ রাহুলরা পাঁচে নেমে আসবে এবং কলকাতা ছয়ে নেমে আসবে। আর পাঞ্জাবের নেট রান রেট কেকেআরের চেয়েও খারাপ হলে কেকেআর পাঁচে ও পাঞ্জাব ছয় নম্বরে নেমে আসবে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications