আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব বনাম মুম্বই, দুই দলের মোকাবিলায় সেরা পারফর্মার কারা?

আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব বনাম মুম্বই, দুই দলের মোকাবিলায় সেরা পারফর্মার কারা?

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যখনই মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স, তখনই ইতিহাস রচনা হয়েছে। এবার আইপিএল ২০২০-তে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে দুই দলের মুখোমুখি সংঘাতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক কারা

সর্বাধিক রান সংগ্রাহক কারা

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে শন মার্শের। রোহিত শর্মাদের বিরুদ্ধে ৫২৬ রান করেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান। দুই দলের মধ্যে এই রানই সেরা। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে সর্বাধিক ৪১৭ রান করেছেন কাইরন পোলার্ড।

এক ম্যাচে সবচেয়ে বেশি রান

এক ম্যাচে সবচেয়ে বেশি রান

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। অপরাজিত ১০৪ তাঁর সর্বোচ্চ স্কোর। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ১০০ রান করেছেন লেন্ডল সিমন্স।

সর্বাধিক উইকেট সংগ্রাহক

সর্বাধিক উইকেট সংগ্রাহক

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান কিংবদন্তির উইকেট সংখ্যা ২২। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ১৫টি উইকেট নিয়েছেন পীয়ূষ চাওলা।

সেরা বোলিং স্পেল

সেরা বোলিং স্পেল

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মুনাফ প্যাটেল। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্নাস স্টোইনিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+