আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও দিল্লি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও দিল্লি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
মঙ্গলবারের ম্যাচ জিতলে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচ জয় ছাড়া কোনও উপায় নেই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। দুই দলের মধ্যে কড়া মোকাবিলা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় সম্পর্কে ধারণা নেওয়া যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা
শক্তি : ব্যাটিং বিভাগে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলান পুরান কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান শক্তি। দলের বোলিং বিভাগের শক্তি মহম্মদ শামি, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণোইরা।
দুর্বলতা : ধারাবাহিকতার অভাবে ভুগতে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। গ্লেন ম্যাক্সওয়েলের ছন্দে না ফেরাও পাঞ্জাবের অন্যতম দুর্বলতা।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। বোলিং বিভাগে শ্রেয়স আইয়ার শিবিরকে ভরসা জোগাচ্ছে কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।
দুর্বলতা : আইপিএল ২০২০-তে দুর্দান্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালসের দুর্বলতা চোট এবং আঘাত।

ম্যাচের প্রেক্ষাপট
মঙ্গলবারের ম্যাচে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে তাদের আত্মবিশ্বাস অন্য স্তরে থাকবে বলা যায়। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে হারিয়ে মনোবল সঞ্চয় করা কিংস ইলেভেন পাঞ্জাব, শ্রেয়স আইয়ারদের মরণ কামড় দেবেই।

পয়েন্ট তালিকায় অবস্থান
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।

কোথায় এবং কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।












Click it and Unblock the Notifications