আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম দিল্লি, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট
আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম দিল্লি, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দলের সামনে প্লে-অফে পৌঁছে যাওয়ার হাতছানি। দ্বিতীয় দলের সামনে প্লে-অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে দুই দল কোন কোন ক্রিকেটারদের মাঠে নামাতে চলেছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
গত ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে হারানো দলই অপরিবর্তিত রাখতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডন, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

দিল্লি ক্য়াপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানো দল নিয়েই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস।
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

আবহাওয়া পূর্বাভাস
মঙ্গলবার দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে উইকেট কিছুটা মন্থর হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications