আইপিএল ২০২০ : পাঞ্জাব ও দিল্লির কোন কোন ক্রিকেটারের মুখোমুখি মহারণ জমবে
আইপিএল ২০২০ : পাঞ্জাব ও দিল্লির কোন কোন ক্রিকেটারের মুখোমুখি মহারণ জমবে
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচে দুই দলের বেশকিছু ক্রিকেটারের মধ্যে একক লড়াই জমবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। সেই ক্রিকেটারদের চিনে নেওয়া যাক।

রাহুল বনাম রাবাডা
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫২৫ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন তিনি। অন্যদিকে বেগুনি টুপির লড়াইয়ে সবার আগে দাঁড়িয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার কাগিসো রাবাডার উইকেট সংখ্যা ১৯। দুই রথির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

ক্রিস গেইল বনাম অশ্বিন
আইপিএল বেশ কয়েকবার ক্রিস গেইলকে আউট করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচেও দুই রথির লড়াই জমবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলা গেইল ৭৭ রান করেছেন। অন্যদিকে অশ্বিনের উইকেট সংখ্যা সাত।

শামি বনাম ধাওয়ান ও আইয়ার
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মহম্মদ শামি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৫৯ ও ৩২১ রান করা যথাক্রমে শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ারের সঙ্গে ভারতীয় ফাস্ট বোলারের লড়াই জমবে।

স্টইনিস বনাম অর্শদীপ
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ২১৭ রান করা ও ৬ উইকেট নেওয়া মার্কাস স্টইনিসের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার অর্শদীপ সিংয়ের লড়াই জমবে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন অর্শ।












Click it and Unblock the Notifications