আইপিএলে পাঞ্জাব ও দিল্লির মুখোমুখি লড়াইয়ে কাদের আধিপত্য অধিক, চিনে নেওয়া যাক
আইপিএলে পাঞ্জাব ও দিল্লির মুখোমুখি লড়াইয়ে কাদের আধিপত্য অধিক, চিনে নেওয়া যাক
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্য়াপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ব্যাট ও বলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্ব। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক আইপিএলে পাঞ্জাব ও দিল্লির মুখোমুখি লড়াইয়ে কোন কোন ক্রিকেটারের পারফরম্যান্স সবচেয়ে ঝকঝকে।

ব্যাটিং বিভাগের সেরা
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। ৩৩০ রান করেছেন বীরু। পাঞ্জাবের জার্সিতে দিল্লির বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক ৩২২ রান করেছে ডেভিড মিলার।

এক ম্যাচে সর্বাধিক স্কোর
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি ৯৫ রান করেছেন ডেভিড মিলার। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ৭৯ রান করেছেন ডেভিড মিলার।

সবচেয়ে বেশি উইকেট
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার সন্দীপ শর্মা। তাঁর উইকেট সংখ্যা ১৪। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি ১০ উইকেট নিয়েছেন ক্রিস মরিস।

এক ম্যাচে সেরা বোলিং
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অমিত মিশ্র। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেম স্যাম কারান।












Click it and Unblock the Notifications