আইপিএল ২০২০: মরুশহরে পোলার্ড ঝড়়! ম্যাচ জিততে পাঞ্জাবকে কত রানের টার্গেট দিল মুম্বই
আইপিএল ২০২০: মরুশহরে পোলার্ড ঝড়়! ম্যাচ জিততে পাঞ্জাবকে কত রানের টার্গেট দিল মুম্বই
দুবাইয়ে পোলার্ড ঝড়ে পাঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ৩৮ রানে ৩টি উইকেট হারিয়ে আইপিএল ২০২০তে এই প্রথমবার মুম্বইয়ের টপ অর্ডার পুরোপুরি চাপে পড়ে যায়। সেখানেই ৪৩ বলে ৫৩ রানের দামি ইনিংস খেলে কুন্টন ডি'কক দলকে টেনে তুলেছিলেন। শেষটা করলেন কাইরন পোলার্ড।

১২ বলে ৩৪ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মুম্বইকে ১৭৬ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন পোলার্ড। ক্যারিবিয়ান তারকার ইনিংস ১টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো। অন্যদিকে অজি পেসার ন্যাথান কুল্টারনাইল ১২ বলে ২৪ রান করেন। মাঝে ক্রুণাল পান্ডিয়া ৩০ বলে ৩৪ হাঁকান। সব মিলিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে এদিন ২০ ওভারে জয়ের জন্যে ১৭৭ রানের টার্গেট ছুঁড়ে দিল মুম্বই।
কিংস ইলেভেন হয়ে এদিন বল হাতে নজর কাড়লেন মহম্মদ শামি। ৪ ওভারে ৩০ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ম্যাচে শামি এদিন ১২টি ডট বল করেন। ৩ ওভারে ৩৫ রান দিয়ে রোহিত শর্মা ও ঈশান কিশানের উইকেট তুলে নেন। রোহিত ৯, সূর্যকুমার ০ ও ঈশান ৭ রান করে এদিন ব্যর্থ হন। হার্দিকও এদিন মাত্র ৮ রান জুড়ে হতাশ করলেন।












Click it and Unblock the Notifications