আইপিএলে ৫০ উইকেট, কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং মহম্মদ শামির

আইপিএলে ৫০ উইকেট, কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং মহম্মদ শামির

মহম্মদ শামির মুকুটে নতুন পালক। আইপিএলে ৫০ উইকেট নিলেন ভারতীয় ফাস্ট বোলার। গড়লেন নয়া নজির।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তাঁর সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণ করেন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলাররা। এ লড়াইয়ে নেতৃত্ব দেন মহম্মদ শামি। ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেন বাংলার ফাস্ট বোলার।

আইপিএলে ৫০ উইকেট, কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং মহম্মদ শামির

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫১ বলে ৮১ রান করা রাহুল ত্রিপাঠীকে শুরুতেই ফিরিয়ে দেন মহম্মদ শামি। কেকেআর ওপেনারকে বোল্ড করেন বাংলার ফাস্ট বোলার। একই সঙ্গে আইপিএলে ৫০ উইকেটও নিলেন শামি। ৫৮তম ম্যাচে এই নজির হাসিল করলেন ভারতীয় ফাস্ট বোলার। কিছুটা রান দিলেও সিম বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করলেন মহম্মদ শামি।

আইপিএলে এখনও পর্যন্ত ৮.৮৯ ইকোনমি রেটে বল করেছেন মহম্মদ শামি। টুর্নামেন্টে তাঁর বোলিং গড় ৩৫.১৬। ১৫ রান দিয়ে ৩ উইকেট আইপিএলে শামির সেরা বোলিং। আইপিএল ২০২০-তে সাত ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা মহম্মদ শামি টেস্টে ৪৯টি ম্যাচ খেলে ১৮০ উইকেট নিয়েছেন। ওয়ান ডে-তে ৭৭টি ম্যাচ খেলে ১৪৪টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দেশের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন বাংলার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+