আইপিএল ২০২০ : নিঃশব্দে ১০০ ম্যাচ খেলে ফেললেন এই পাঞ্জাব ব্যাটসম্যান, কী নাম তাঁর?
আইপিএল ২০২০ : নিঃশব্দে ১০০ ম্যাচ খেলে ফেললেন এই পাঞ্জাব ব্যাটসম্যান, কী নাম তাঁর
ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, যতটা প্রতিভা সেই অনুযায়ী নাকি বিস্ফোরণ ঘটেনি তাঁর। তবু নিঃশব্দে আইপিএল খেলে গিয়েছেন মনদীপ সিং। টুর্নামেন্টে একশো ম্যাচই খেলে ফেললেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ানে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে মনদীপ সিং-কে দলে রেখেছেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। আজ মাঠে নেমেই আইপিএলে ১০০তম ম্যাচ খেলে ফেললেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান। আজ তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন কেএল রাহুলরা।
কেকেআরের বিরুদ্ধে মোকাবিলার আগে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯৯টি ম্যাচ খেলে ১৫৬২ রান করেছেন মনদীপ সিং। পাঁচটি শতরান রয়েছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। আইপিএলে মনদীপের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৭। যে দলের হয়ে খেলেছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান।
ভারতীয় দলের জার্সিতে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মনদীপ সিং। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৭ রান। অপরাজিত ৫২ মনদীপের সর্বোচ্চ স্কোর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০টি ম্যাচ খেলে ৪৬২০ রান করেছেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫৩টি ম্যাচ খেলে ২৯৭০ রান করেছেন মনদীপ সিং। বর্তমানে তাঁকে পাঞ্জাব ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করতেও দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications