শেষ ৫ ম্যাচে উইকেট নেই! কামিন্সের পরিবর্তে কে? সানরাইজার্স ম্যাচ কী হতে পারে কেকেআর একাদশ

শেষ ৫ ম্যাচে উইকেট নেই! কামিন্সের পরিবর্তে কে? সানরাইজার্স ম্যাচ কী হতে পারে কেকেআর একাদশ

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কেকেআরের। প্রতি ম্যাচেই নির্বিষ বোলিং, সেই সঙ্গে পাল্লা দিয়ে দুর্বল ব্যাটিং। যার খেসারত হিসেবে টানা ২ ম্যাচ হেরে বসল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। রবিবার হারলে আইপিএল ১৩ তে হারের হ্যাটট্রিকের ধাক্কার সামনে কেকেআর।

৫ ম্যাচে উইকেট নেই কামিন্সের

৫ ম্যাচে উইকেট নেই কামিন্সের

আইপিএল ২০২০-তে তিনি সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স। অজি ক্রিকেটারকে নিলামে ১৫.৫ কোটিতে নিয়েছিল কলকাতা। দিনের পর দিন যার ব্যর্থতায় চাপে কেকেআর। শেষ ৫ ম্যাচে কোনও উইকেট নেই কামিন্সের। দিল্লির বিরুদ্ধে শারজা ম্যাচে ৪৯ রান, সিএসকের বিরুদ্ধে ২৫ রান, কিংস ইলেভেন বিরুদ্ধে ২৯ রান, আরসিবির বিরুদ্ধে ৩৮ রান খরচের পর মুম্বইয়ের বিরুদ্ধে কামিন্স ২৮ রান খরচ করেছেন।

সানরাইজার্স ম্যাচে কামিন্সের পরিবর্ত কে হতে পারেন

সানরাইজার্স ম্যাচে কামিন্সের পরিবর্ত কে হতে পারেন

রবিবার ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচে প্যাট কামিন্সের পরিবর্তে সম্ভবত নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে খেলতে পারেন মর্গ্যান।

নির্বিষ বোলিংয়ে একাধিক পরিবর্তনের সম্ভবনা

নির্বিষ বোলিংয়ে একাধিক পরিবর্তনের সম্ভবনা

কেকেআরের নির্বিষ বোলিংয়ে ছন্দে ফেরাতে সুনীল নারিনকে ফেরানো হতে পারে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ তাঁর বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ জমা পড়েছিল। যার তাঁকে বিশ্রাম দিয়ে বোলিং অ্যাকশন শুধরে ফেরাতে মরিয়া কেকেআর। দলের বিপদের সময় ২ পয়েন্টের খোঁজে নারিনকে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেই ফেরানো হতে পারে।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন

ব্যাটিং অর্ডারে পরিবর্তন

অধিনায়ক হওয়ার ম্যাচে দীনেশকে আগে পাঠিয়ে মর্গ্যান কী প্রমাণ করতে চাইলেন, বোঝা যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই কেকেআরে ব্যাটিং অর্ডারে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা বুমেরাং হচ্ছে বলেও মনে করছেন। যেকারণে সানরাইজার্স ম্যাচে চারে ইয়ন মর্গ্যান, পাঁচে আন্দ্রে রাসেল ও ছয়ে দীনেশ কার্তিক আসতে পারেন।

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ সম্ভাব্য একাদশ কী হতে পারে

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ সম্ভাব্য একাদশ কী হতে পারে

শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+