আইপিএল ২০২০: শারজায় সর্বোচ্চ ও সর্বনিম্ন রান কত? এই মাঠে কেকেআর ও আরসিবির পারফর্ম্যান্স কেমন?
আইপিএল ২০২০: শারজায় সর্বোচ্চ ও সর্বনিম্ন রান কত? এই মাঠে কেকেআর ও আরসিবির পারফর্ম্যান্স কেমন?
আইপিএল ২০২০ তে আজ পয়েন্ট টেবিলের তিন বনাম চারের লড়াই। শারজার মাঠে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি বনাম দীনেশ কার্তিকের মস্তিষ্কের লড়াইয়ে আজ এক্স ফ্যাক্টর শারজা।

শারজায় এবছর কেমন রান উঠছে
মরুশহর শারজায় এখনও পর্যন্ত আইপিএল ২০২০-র পাঁচটি ম্যাচ হয়েছে। চেন্নাই বনাম রাজস্থান ম্যাচ দিয়ে এবছর শারজায় মহারণ শুরু। ৯ অক্টোবর দিল্লি ও রাজস্থানের মধ্যে শারজায় অনুষ্ঠিত এখনও পর্যন্ত শেষ ম্যাচ।

শারজায় সবচেয়ে বেশি রান
এবছর আইপিএলে শারজার মাঠে সবচেয়ে ২২৮ রান উঠেছে। কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শ্রেয়স আইয়ারের দিল্লি নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রান তুলেছে।

শারজায় সবচেয়ে কম রান
শারজায় এবছর সবচেয়ে কম রান রাজস্থান রয়্য়ালসের। দিল্লির বিরুদ্ধে রাজস্থান শারজার মাঠে ১৮৪ রান তাড়া করে ১৩৮ রানে অলআউট হয়। দিল্লি ৪৬ রানে ম্যাচ জিতেছিল।

এই মাঠে পাঁচ ম্যাচে কতবার দুশো এসেছে
পাঁচ ম্যাচে ১০ ইনিংসের মধ্য়ে প্রথম ৭টি ইনিংসে দুশো রান হয়েছে। শেষ ৩টি ইনিংসে দুশোর কম রান হয়েছে। এদিন মাঠে নামার আগে কেকেআর ও আরসিবিকে এই সব পরিসংখ্যান মাথায় রাখতে হবে।

শারজার মাঠে কেকেআরের পারফর্ম্যান্স
শারজায় এখনও পর্যন্ত ১টি ম্যাচ খেলেছে কেকেআর। টস জিতে বোলিং নিয়ে দীনেশের দল দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে ২২৮ রান খরচ করেছিল। জবাবে ২১০ রানে ইনিংস শেষ করে নাইট রাইডার্স ১৮ রানে ম্যাচ হারে। ভুল-ক্রুটি শুধরে নিয়ে আজ আইপিএল ২০২০-র অভিযানে দ্বিতীয়বার শারজায় নামতে চাইবেন দীনেশ কার্তিকরা।

শারজায় আরবিসির পারফর্ম্যান্স
এখনও পর্যন্ত শারজায় একটিও ম্যাচ খেলেনি আরসিবি। সেদিক থেকে শারজার পরিবেশ, মাঠের আকার, পিচের চরিত্র সম্পর্কে আরসিরির থেকে কলকাতা নাইট রাইডার্সের বেশি অভিজ্ঞতা রয়েছে।












Click it and Unblock the Notifications