আইপিএল ২০২০: রাজস্থানকে আটকাতে রণনীতি পাল্টে ব্যান্টনকে দিয়ে ওপেনিং?কী হতে পারে কেকেআর দল?

রাজস্থানকে আটকাতে রণনীতি পাল্টে ব্যান্টনকে দিয়ে ওপেনিং?

আইপিএল ২০২০তে নাইটদের কঠিন চ্যালেঞ্জ। বুধবার দুবাইয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। ১৩ তম আইপিএলে টানা দুই ম্যাচে দুশোর বেশি রান হাঁকিয়ে অবিশ্বাস্য ফর্মে থাকা রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে কী হতে পারে কেকেআরের প্রথম একাদশ জেনে নেওয়া যাক।

ওপেনিংয়ে চমক?

ওপেনিংয়ে চমক?

প্রথম ম্যাচে ২১৬ রান তুলে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়, দ্বিতীয় ম্যাচে ২২৪ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়। বিধ্বংসী ব্যাটিংয়ে দুই ম্যাচেই রানের পাহাড় গড়েছে রাজস্থান। এই দলকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তাই শুরু থেকে বিস্ফোরক ব্যাটিংয়ে নাইটদের বড় রান করতে হবে। সেক্ষেত্রে টম ব্যান্টনকে দিয়ে ওপেনিংয়ে চমক দিতে পারে নাইট রাইডার্স।

নতুন ওপেনিং জুটি?

নতুন ওপেনিং জুটি?

ইংল্যান্ডের জার্সিতে টি-২০ ক্রিকেটে ব্যান্টনের ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। যেকারণে তাঁকে দিয়ে ওপেন করাতেই পারে নাইট ম্যানেজমেন্ট। এবছর লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। অন্যদিকে সুনীল নারিন দুই ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন। শেষ ম্যাচে গিল ৬২ বলে ৭০ রান হাঁকিয়ে দারুণ খেলেন। যেকারণে ব্যান্টনের সঙ্গে গিলের নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে। প্রসঙ্গত করোনা পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যান্টন ৭১ ও ৪৬ রানের দুটি বিধ্বংসী ইনিংস খেলছেন।

টপ অর্ডারে সুযোগ পাবেন কি রাসেল

টপ অর্ডারে সুযোগ পাবেন কি রাসেল

রাজস্থানের বিরুদ্ধে বড় রান হাঁকাতে গেলে এই ম্যাচে রাসলকে উপরের দিকে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই আইপিএলে প্রথম বারের জন্য সম্ভবত রাসেলকে টপ অর্ডারে চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। তিনে নীতিশ রানা, চারে রাসেল ও পাঁচে দীনেশ নামতে পারেন। ছয় নম্বরে সুযোগ পেতে পারেন মর্গ্যান।

বোলার কারা

বোলার কারা

প্যাট কামিন্সের সঙ্গে পেস বিভাগে কমলেশ নাগরকোটি, শিবম মাভি খেলবেন। নারিনকে বাদ দিয়ে ব্যান্টনকে খেলানো হলে স্পিন বরুণ চক্রবর্তীর সঙ্গে কুলদীপ যাদব খেলবেন। ব্যান্টন না খললে সেই জায়গায় নারিন খেলবেন। অথবা মর্গ্যানকে বসিয়েও ব্যান্টনকে খেলাতে পারে কেকেআর।

এনকজরে কী হতে পারে প্রথম একাদশ

এনকজরে কী হতে পারে প্রথম একাদশ

টম ব্যান্টন/সুনীল নারিন, শুভমান গিল, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, শিবম মাভি, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+