আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, হাড্ডাহাড্ডি হেড টু হেড, শেষ ৫ ম্যাচে কে এগিয়ে?

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, হাড্ডাহাড্ডি হেড টু হেড, শেষ ৫ ম্যাচে কে এগিয়ে?

বুধবার আইপিএলে মেগা ম্যাচ। দুবাইয়ে খেলতে নামছে কেকেআর-রাজস্থান। আইপিএল ২০২০তে এবছর বিধ্বংসী শুরু রাজস্থানের। ১৩ তম আইপিএলে টানা দুই ম্যাচে দুশো প্লাস রান হাঁকিয়ে রাজস্থান জয় পেয়েছে। সেখানে দুই ম্যাচ খেলে ১টি জয় কলকাতা নাইট রাইডার্সের।

মুখোমুখি লড়াইয়ে কেকেআর বনাম রাজস্থান

মুখোমুখি লড়াইয়ে কেকেআর বনাম রাজস্থান

আইপিএলের ইতিহাসে দুই দল এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্য়ে কেকেআর ১০ বার ও রাজস্থান ১০বার ম্যাচ জেতে। একটি ম্যাচে কোনও ফল আসেনি।

২০১৯ সালে অ্যাওয়ে ম্যাচে নাইটদের জয়

২০১৯ সালে অ্যাওয়ে ম্যাচে নাইটদের জয়

২০১৯ সালে অ্যাওয়ে ম্যাচে রাজস্থানকে হারিয়েছিল কেকেআর। সেই ম্যাচে ২৫ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সুনীল নারিন। ১৪০ রান তাড়া করে ৩৭ বল আগে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল নাটরা।

১৭৫ রান হাঁকিয়েও রাজস্থানের বিরুদ্ধে হার

১৭৫ রান হাঁকিয়েও রাজস্থানের বিরুদ্ধে হার

২০১৯ সালে ইডেনের মাঠে রাজস্থানের বিরুদ্ধে নাইট রাইডার্স অবশ্য হেরে বসেছিল। সেই ম্যাচে ১৭৫ রান তুললেও নাইটদের জয় আসেনি। ৪ বল বাকি থাকতে রাজস্থান ৩ উইকেটে ম্যাচ জিতেছিল। ম্যাচে ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। বলে ২৫ রানে ২টি উইকেট পেয়েছিলেন নারিন।

শেষ পাঁচ ম্যাচে ফলাফল

শেষ পাঁচ ম্যাচে ফলাফল

শেষ পাঁচ ম্যাচে চারটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৮ সালে লিগ পর্বে দুই ম্যাচে জিতেছিল কেকেআর। প্লে-অফেও দীনেশের দল লড়াই জিতেছিল। এরপর ২০১৯ সালে দুই দল একটি করে ম্যাচ জেতে। ফলে শেষ পাঁচ লড়াইয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে নাইটব্রিগড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+