আইপিএল ২০২০: ফর্মে নেই নারিন, দিল্লির বিরুদ্ধে শারজা মহারণে আজ কী স্পেশালিস্ট ওপেনার?

আইপিএল ২০২০: ফর্মে নেই নারিন, দিল্লির বিরুদ্ধে শারজা মহারণে আজ কী স্পেশালিস্ট ওপেনার?

আইপিএল ২০২০ অভিযান আজ শারজায় কেকেআর-দিল্লি ক্যাপিটালস মহারণ। শারজার ছোট মাঠে ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়েছে রাজস্থান-পাঞ্জাব-চেন্নাইয়ের মত দল। সেখানে দিল্লির বিরুদ্ধে বড় রান হাঁকাতে হবে নাইট রাইডার্সকে। সেখানেই আজ ওপেনিংয়ে বিশেষ জোর দিতে পারে কেকেআর।

 ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিন

ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিন

চলতি মরসুমে নাইটদের ওপেনার শুভমান গিল ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। শেষ দুই ম্যাচে গিলের ব্যাটে বড় রান এসেছে। সানরাইজার্সের বিরুদ্ধে ৭০ রানের পর রাজস্থান রয়্যালস ম্যাচে ৪৭ হাঁকিয়েছেন গিল। দুই ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। গিল রানের ছন্দে থাকলেও ৩ ইনিংসে কেকেআরের হয়ে ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিন।

আইপিএল ২০২০তে সুনীল নারিনের পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে সুনীল নারিনের পারফর্ম্যান্স

নাইট রাইডার্সের হয়ে আইপিএল ২০২০তে এবছর ব্যাটে একেবারেই ছন্দে নেই নারিন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ রান, সানরাইজার্সের বিরুদ্ধে ০ ও রাজস্থানের বিরুদ্ধে ১৫ রান করেন নারিন।

নারিন কী ক্লান্ত

নারিন কী ক্লান্ত

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আইপিএল ২০২০ তে এবছর কান্ত দেখাচ্ছে নারিনকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের দলকে চ্যাম্পিয়ন করে আইপিএলে খেলতে এসেছেন নারিন। কিন্তু এবছর নারিনের ব্যাটে ঝড় নেই, সেই সঙ্গে তাঁর স্পিনভেল্কিও দেখা যাচ্ছে না। ৩ ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ২ উইকেট পেয়েছেন নারিন।

শারজা মহারণে আজ কী স্পেশালিস্ট ওপেনার?

শারজা মহারণে আজ কী স্পেশালিস্ট ওপেনার?

শারজা মহারণে দিল্লির বিরুদ্ধে আজ সম্ভবত নারিনকে বসিয়ে স্পেশালিস্ট ওপেনার টম ব্যান্টনকে খেলাতে পারে নাইট রাইডার্স। সেক্ষেত্রে গিলের সঙ্গে আজ ওপেন করতে পারেন ব্যান্টন। করোনা পরবর্তীত ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ব্যান্টন ৭১ ও ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+