আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের শক্তি ও দুর্বলতা কী? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের শক্তি ও দুর্বলতা কী? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

বুধবার আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট (কেকেআর)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর লিগ তালিকার প্রথম চারে নিজেদের স্থান ধরে রাখতে সিএসকে-র বিরুদ্ধে জিততেই হবে দীনেশ কার্তিকদের। তারই প্রেক্ষিতে দুই দলের শক্তি ও দুর্বলতা যাচাই করে নেওয়া যাক।

কেকেআরের শক্তি ও দুর্বলতা

কেকেআরের শক্তি ও দুর্বলতা

শক্তি : শুভমান গিল, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের প্রধান শক্তি। অভিজ্ঞ প্যাট কামিন্স, সুনীল নারিনের পাশাপাশি তরুণ শিবম মাভি ও কমলেশ নাগারকোটির তারুণ্য কেকেআরের বোলিং বিভাগে ভারসাম্য এনেছে।

দুর্বলতা : ব্যাট হাতে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন কেকেআর ওপেনার সুনীল নারিন। অধিনায়ক দীনেশ কার্তিক, অল-রাউন্ডার আন্দ্রে রাসেল এখনও ছন্দ ধরতে পারেননি। আর সেটাই শাহরুখ খানের দলের প্রধান দুর্বলতা।

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

শক্তি : কিংবদন্তি এমএস ধোনি, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সম্বৃদ্ধ সিএসকে-র ব্যাটিং বিভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা। দলে রয়েছেন ডোয়েন ব্র্যাভো, স্যাম কারানের মতো উপযোগী ব্যাটসম্যানরাও রয়েছেন।

দুর্বলতা : ছন্দে নেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেটাই চেন্নাই সুপার কিংসের প্রধান দুর্বলতা। সুরেশ রায়নার অনুপস্থিতিও অনুভূত হচ্ছে হলুদ শিবিরে।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। অন্যদিকে, গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল সিএসকে। ফলে এমএস ধোনি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামলেও কেকেআরের কাছে এ লড়াই অনেক বড় মাপের।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

কেকেআর ও সিএসকে-র মধ্যে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি ম্যাচ দেখা যাবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+