আইপিএল ২০২০: নতুন অস্ত্রে শাণ দিচ্ছেন কেকেআর ক্রিকেটার, ভিডিও হল ভাইরাল

আইপিএল ২০২০: নতুন অস্ত্রে শাণ দিচ্ছেন কেকেআর ক্রিকেটার, ভিডিও হল ভাইরাল

আইপিএল ২০২০ (IPL 2020) শুরু হতে অপেক্ষা আর মাত্র ৩ দিন। শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে ১৩ তম আইপিএলে বল গড়াতে চলেছে। তার আট ফ্র্যাঞ্চাইজির প্রস্তুতি এখন তুঙ্গে।২৩ সেপ্টেম্বর নাইটদের(KKR) প্রথম ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার ২০২০ আইপিএলে অভিযান শুরু করতে চলেছে কেকেআর। দীনেশ অ্যান্ড কোম্পানির অধীনে ট্রফি জেতার লক্ষ্যে আমিরশাহী আইপিএল ২০২০তে অভিযান শুরু করতে মুখিয়ে কেকেআর ক্রিকেটাররা।

নাইট জার্সিতে সুযোগ খুঁজছেন মাভি

নাইট জার্সিতে সুযোগ খুঁজছেন মাভি

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নাইট পেসারের স্টাম্প ছিটকে দেওয়ার ভিডিও। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সাফল্য পাওয়া শিবম মাভিকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোট আঘাতের কারণে কেকেআরের হয়ে নিয়মিত খেলা হয়নি এই ডানহাতির। এবার আইপিএল শুরুর আগে অবশ্য দারুণ ফিট রয়েছেন, তাই নেটে নিজেকে উজার করে দিতে কোনও কসুর করছেন না মাভি।

ভিডিওতে কী দেখা গেল

ভিডিওতে কী দেখা গেল

নাইট কোচিং স্টাফেদের অধীনে নেটে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করছেন তরুণ ক্রিকেটার। ভিডিওতে দেখা গিয়েছে কোচের কথা শুনে প্রতিটি বল ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে ভিতরে ঢোকনোর জন্যে রেওয়াজ করে চলেছেন মাভি। ইনসুইংয়ে জোর দিয়েই নাইট জার্সিতে প্রথম একাদশে স্থানী জায়গা করে নিতে মরিয়া ডানহাতি।

কেকেআর জার্সিতে অভিষেক কবে

কেকেআর জার্সিতে অভিষেক কবে

মাহি ২০১৮ সালে নাইট রাইডার্সের হয়ে অভিষেক করেন। সেবছর দীনেশ কার্তিকে অধীনে মাভি ৯ ম্যাচে সুযোগ পান। ৯ ম্যাচ খেলে নাইটদের হয়ে ৫টি উইকেট পেয়েছিলেন।

কেরিয়ারে উইকেট সংখ্যা

কেরিয়ারে উইকেট সংখ্যা

প্রথম শ্রেণী, লিস্ট এ ও আইপিএল টি-২০ ক্রিকেট ধরলে ২১ বছর বয়সী মাভি ৩১ ম্যাচ খেলে ৫২ উইকেট নিয়েছেন ও ব্যাটে ২০৪ রান হাঁকিয়েছএন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+