আইপিএল ২০২০: আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতিতে এই কাজ করছে কেকেআরের দীনেশ-শুভমানরা

আইপিএল ২০২০: আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতিতে এই কাজ করছে কেকেআরের দীনেশ-শুভমানরা

আইপিএলে বল গড়ানোর অপেক্ষা আর মাত্র ২ দিন। ১৯ সেপ্টেম্বর থেকে থেকে আইপিএলে ঢাকে কাঠির জন্য অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। নাইটরা অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের বড়াবড়ই রোহিতের দল নাইটদের কাছে শক্ত গাঁট। এবার আবার বুমরাহ ও বোল্ট, নতুন বলে জোড়া ফলা প্রতিপক্ষ ফ্যাঞ্চাইজিদের টপ অর্ডারের ব্যাটিংয়ে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহির তাপমাত্রা নিয়ে উদ্বেগে নাইট শিবির।

দিনের বেলা তাপমাত্রা কত ডিগ্রিতে ঘোরাফেরা করছে

দিনের বেলা তাপমাত্রা কত ডিগ্রিতে ঘোরাফেরা করছে

আমিরশাহির সময় অনুযায়ী দুপুরের ম্যাচগুলি দুপুর দুটোয় শুরু হবে। তখন তাপমাত্রা থাকবে সবচেয়ে বেশি থাকতে চলেছে। দুপুরে আবুধাবিতে তাপমাত্রা ৪১ ডিগ্রির কাছাকাছি ঘেরাফেরা করছে।

পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ

পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ

বিকেল গড়িয়ে সন্ধ্যে হলে সেই তাপমাত্রা কমে ৩৯ ডিগ্রিতে নেমে আসলেও এই সময়ে ভারতের থেকে অনেকটাই বেশি। ফলে এখন থেকে গরমের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে ক্রিকেটারদের খাটতে হচ্ছে।

দিনের বেলার ম্যাচ প্রস্তুতি সারল কেকেআর

দিনের বেলার ম্যাচ প্রস্তুতি সারল কেকেআর

নাইট রাইডার্সের প্রথম দিকের ম্যাচগুলি সন্ধ্যেতে থাকলেও গরমের সঙ্গে মানিয়ে নিতে দিনের বেলার প্রস্তুতি সারল কেকেআর। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ছবি-ভিডিওই ধরা পড়েছে। চলতি সপ্তাহে দুপুরে একটি প্রস্তুতি ম্যাচও খেলছেন দীনেশ কার্তিক-শুভমান গিলরা।

নাইট ম্যানেজমেন্টের মত

নাইট ম্যানেজমেন্টের মত

নাইট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই নিয়ে জানানো হয়েছে, এ ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই দুপুরে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। গরমের কারণে ম্যাচ শেষে ক্রিকেটারেরা ক্লান্ত হয়ে পড়েন, হোটেলে ফিরে ক্রিকেটাররা প্রতিদিনই আইসবাথ নিচ্ছেন

গরম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট

গরম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট

প্রসঙ্গত গরমের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কিছুদিন আগে বিরাট কোহলিও প্রতিক্রিয়া দিয়েছেন। প্রচণ্ড গরমে প্রস্তুতির পর হোটেলে ফিরে আইসবাথ নেওয়ার ছবি পোস্ট করে ক্লান্তি সরিয়ে তরতাজা হওয়ার অনুভূতি প্রকাশ করেছিলেন আরসিবি অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+