আইপিএল ২০২০: শেষ বার কেকেআরের আমিরশাহী আইপিএল খেলার অভিজ্ঞতা কেমন? রইল পরিসংখ্যান

শেষ বার কেকেআরের আমিরশাহী আইপিএল খেলার অভিজ্ঞতা কেমন? রইল পরিসংখ্যান

দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL 2020)। ১৯ সেপ্টেম্বর থেকে কোটি টাকার ক্রিকেট লিগে ঢাকে কাঠি। করোনা ধাক্কার কারণে এবছর অবশ্য ভারতের মাটিতে আইপিএল হচ্ছে না। এই পরিস্থিতিতে শনিবার থেকে আমিরশাহীতে ১৩ তম আইপিএলের আসর বসতে চলেছে। ৬ বছর আগে এই আমিরশাহীতে আইপিএল অভিযান শুরু করেই ট্রফি জিতে দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। একনজরে নাইটদের সেই জার্নি দেখে নেওয়া যাক।

এই প্রথম নয়, দেশের বাইরে আইপিএল

এই প্রথম নয়, দেশের বাইরে আইপিএল

এর আগে ২০০৯-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএলের দ্বিতীয় সংস্করণের আসর বসেছিল। যারপর ২০১৪ সালেও দেশের বাইরে আইপিএলের প্রথম দুই সপ্তাহের ম্যাচ হয়। লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল।

আমিরশাহীতে কেকেআরের লিগ শুরু কেমন ছিল

আমিরশাহীতে কেকেআরের লিগ শুরু কেমন ছিল

২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪১ রানে জয় দিয়ে আবুধাবিতে আইপিএল অভিযান শুরু করেছিল কেকেআর। এরপর দুবাইয়ে নাইটব্রিগেড দিল্লি ডেয়ারডেভিলস(তৎকালীন নাম) দলের কাছে ৪ উইকেটে হেরে বসে। পরের ম্যাচে শারজাতে আরসিবিকে ২রান জয়। ফের আবুধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ২৩ রানে কেকেআর পরাজিত হয়। আবুধাবিতে এর পরের ম্যাচটি রাজস্থান রয়্যালসের সঙ্গে টাই হয়।

পাঁচ ম্যাচে কটি জয় নাইট রাইডার্সের

পাঁচ ম্যাচে কটি জয় নাইট রাইডার্সের

ছয় বছর আগে আমিরশাহীতে আইপিএল খেলতে এসে নাইটদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল বলা চলে। আমিরশাহীতে পাঁচ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল নাইট ব্রিগেড।

দেশের ফিরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু

দেশের ফিরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু

প্রথম দুসপ্তাহ আমিরশাহীতে লিগ খেলে দেশে ফিরে কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে। রাঁচিতে ৩৪ রানে চেন্নাই ম্যাচ জেতে। রাজস্থান রয়্যাল পরের ম্যাচে কেকেআরকে ১০ রানে হারায়।

টানা ৯ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন কেকেআর

টানা ৯ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন কেকেআর

দেশে ফিরে গিয়ে পরের ৯টা ম্যাচে ৭টি জয় ছিনিয়ে নেয় কেকেআর। এরপর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ২৮রানে হারিয়ে কেকেআর ফাইনালে ওঠে। ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে কেকেআর ৩ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+