কাঁধের চোট নিয়ে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন কেকেআর ক্রিকেটার
কাঁধের চোট নিয়ে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন কেকেআর ক্রিকেটার
আইপিএলে মাঠে বল গড়াতে এখনও ২২ দিন। তার আগে দল অনুশীলনে নামার আগে কেকেআর শিবিরে খারাপ খবর। চোটের কারণে নাইট শিবির থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার।

কোন ক্রিকেটার ছিটকে গেলেন
কলকাতা নাইট রাইডার্স শিবিরের ইংল্যান্ড পেসার হ্যারি গার্নি কাঁধের চোটের কারণে ছিটকে গিয়েছেন গেলেন। আমিরশাহী আইপিএলে একটি ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।

পরের মাসে অস্ত্রোপচার
আরও জানা গিয়েছে, কাঁধের চোট গুরুতর তাই নাইট রাইডার্সের ডেথ বোলিংয়ের দায়িত্বে থাকা এই বাঁ-হাতি তারকার পরের মাসেই অস্ত্রোপচার হতে চলেছে।

নাইটদের হয়ে গত বছর অভিষেক
আইপিএলে কেকেআর জার্সিতে গত বছর অভিষেক করেন গার্নি। দীনেশের অধিনায়কত্বে বাঁ-হাতি পেসার ৮টি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছিলেন।

পরিবর্ত নিয়ে কী ভাবনা কেকেআরের
আইপিএল শুরুর আগে পেসার হারাতে হওয়ার নাইট ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। এখনই যদিও পরিবর্ত ক্রিকেটার বেছে নেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত জানাইনি কেকেআর ম্যানেজমেন্ট।

একনজরে কেকেআর শিবিরে বোলারদের তালিকা
আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, শিবম মাভি, কমলেশ নাগারকটি, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়র্স, কুলদীপ যাদব,












Click it and Unblock the Notifications