আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় নিশ্চিত নাইটদের
আইপিএল ২০২০ : কোন কোন ফ্যাক্টর কাজ করলে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় নিশ্চিত নাইটদের
আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখবে শাহরুখ খানের দল। হেরে গেলে যে সব আশায় জল পড়ে যাবে, তা অবধারিত। অন্যদিকে, আজ সিএসকে-র কাছে হার-জিত সমান হলেও ম্যাচ যে মহেন্দ্র সিং ধোনির জন্য সম্মানরক্ষার, তা মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। হাড্ডাহাড্ডি এই ম্যাচে কোন কোন ফ্যাক্টর কাজ করলে কেকেআরের জয় নিশ্চিত হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ফ্যাক্টর এক : ওপেনিং জুটি
শুভমান গিলের সঙ্গে নীতীশ রানা, রাহুল ত্রিপাঠীর মধ্যে যে-ই নামুক, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিকে শুরুটা ভাল করতেই হবে। ওপেনাররা বড় রানের পার্টনারশিপ গড়ে ভিত তৈরি করে দিলে কেকেআরের পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা পাবেন।

ফ্যাক্টর দুই : মিডল অর্ডার
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় হাসিল করতে কেকেআরের মিডল অর্ডারকে সফল হতেই হবে। বিশেষ করে দীনেশ কার্তিক, সুনীল নারিন, ইয়ন মর্গ্যানরা রান না পেলে নাইটদের পক্ষে বড় স্কোর খাড়া করা মুশকিল হবে।

ফ্যাক্টর তিন : পাওয়ার প্লে-তে বড় রান
কলকাতা নাইট রাইডার্স একমাত্র দল, যারা আইপিএল ২০২০-এর পাওয়ার প্লে-তে ন্যূনতম গড়ে রান করেছে। আজকের ম্যাচে পাওয়ার প্লে-তে অনেক বেশি রান করতে হবে কেকেআর ব্যাটসম্যানদের।

ফ্যাক্টর চার : বিদেশিদের সফলতা
মরণ-বাঁচন ম্যাচে জিততে দলের বিদেশি ক্রিকেটারদের সফলতার দিকে তাকিয়ে থাকবে কেকেআর। বিশেষ করে সাড়ে পনেরো কোটি টাকায় কেনা প্যাট কামিন্স, লকি ফার্গুসন ও সুনীল নারিন আজ অন্তত নাইটদের গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।












Click it and Unblock the Notifications