আইপিএল ২০২০: সানরাইজার্সের বিরুদ্ধে টম ব্যান্টনকে দলে রেখে কি চমক দিতে চলেছে কেকেআর?

আইপিএল ২০২০: সানরাইজার্সের বিরুদ্ধে টম ব্যান্টনকে নামিয়ে কি চমক দিতে চলেছে কেকেআর?

আইপিএল ২০২০তে আজ সানরাইজার্সে বিরুদ্ধে কি চমক দিতে চলেছে কেকেআর। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবির পর দলে পরিবর্তন আসতে চলেছে, ধরে নেওয়াই যায়। সেক্ষেত্রে আজ টপ অর্ডারে কি খেলতে চলেছেন টম ব্যান্টন। এমনটা হলে আজ নাইট রাইডার্সের জার্সিতে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান আইপিএল অভিষেক করতে পারেন।

আইপিএল ২০২০: সানরাইজার্সের বিরুদ্ধে টম ব্যান্টনকে দলে রেখে কি চমক দিতে চলেছে কেকেআর?

এদিন ম্যাচের কিছু আগে সোশ্যাল মিডিয়ায় ব্যান্টনের ক্যাচ প্র্যাকটিসের বিশেষ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে ম্যাককুলামের থ্রো থেকে টানা ১৫টি ক্যাচ নিয়েছেন ব্যান্টন। আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নিয়ে দীর্ঘক্ষণ ফিল্ডিং করার জন্য ফিট থাকা প্রয়োজন, সেই কারণে টানা ১৫টি ক্যাচ দিয়ে ম্যাককুলাম ব্যান্টনের ফিটনেস যাচাই করে নেন। এরপরই মনে করা হচ্ছে আজ নাইটদের বিদেশিদের মধ্যে ব্যান্টনের নাম থাকতে পারে।

মুম্বইয়ের জার্সিতে প্যাট কামিন্স-ইয়ন মর্গ্যান সুযোগ পেয়েছিলেন। কিন্তু দিই বিদেশিই নজর কাড়তে পারেননি। কামিন্স ৩ ওভারে ৪৯ রান খরচ করেন। অন্যদিকে মর্গ্যান ২০ বলে ১৬ রান করেন। দুই বিদেশি এই পারফর্ম্যান্সের পর নাইট রাইডার্সকে ডুবতে হয়েছে। যারপর এদিন সানরাইজার্সের জার্সিতে আবার ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো জুটির বিরুদ্ধে খেলতে হবে।

গত বছর দুই দলের মধ্যে শেষ ম্যাচে এই জুটি ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিল। সানরাইডার্স নিজেদের ঘরের মাঠে ১৫ ওভারে নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয়। এদিন তাই সানরাইজার্সের বিরুদ্ধে পাল্টা মারকাটারি ব্যাটিংয়ের জন্য চার বিদেশির মধ্য়ে ব্যান্টনকে খেলিয়ে চমক দিতে পারেন দীনেশ।

ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো ফল করতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে একটি ৭১ ও একটি ৪৬ রান হাঁকিয়েছেন ব্যান্টন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+