আইপিএল ২০২০: কেকেআরের প্যাট কামিন্সের দুরন্ত প্রত্যাবর্তনে কী লিখলেন যুবরাজ
আইপিএল ২০২০: কেকেআরের প্যাট কামিন্সের দুরন্ত প্রত্যাবর্তনে কী লিখলেন যুবরাজ
আইপিএল ২০২০তে মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে খরচ ৪৯ রান! যারপর ১৩ তম আইপিএলে নাইট রাইডার্সের সাড়ে পনেরো কোটির পেসার প্যাট কামিন্সকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলারকে কিনে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কি ভুল করল, সেই প্রশ্নও উঠতে শুরু করে। সেই সব সমালোচনাকে দূরে ঠেলে দ্বিতীয় ম্যাচেই কামিন্সের দুরন্ত প্রত্যাবর্তন। যারপর কামিন্সের পাশে দাঁড়ালেন যুবরাজ।

নিন্দুকদের জবাব দিলেন কামিন্স
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ১৯ রান খরচে প্রতিপক্ষ দলের বিধ্বংসী ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট নিয়েছেন কামিন্স। নতুন বলে কামিন্সের আগুনে গতি ও আঁটোসাঁটো নিয়ন্ত্রিত বোলিংয়ে, পাওয়ার প্লেতে হাত খুলতে পারেনি সানরাইজার্স। যেকারণে নির্ধারিত ২০ ওভার শেষে নাইটদের বিরুদ্ধে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ১৪২ রান তুলতে পারে।

প্রায়শ্চিত্ত করলেন কামিন্স
ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ১১টি ডট বল করেন কামিন্স। শনিবারের সানরাইডার্সের বিরুদ্ধে ১টিও ছক্কা হজম করেননি। অজি পেসার শুধুমাত্র ২টি চার হজম করেন। মুম্বই ম্যাচে ৩ টি চার ও ৪টি ছক্কা হজম করেছিলেন। যারপর সমালোচকদের নিন্দায় ভিতরে ভিতরে রক্তাক্ত হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তনে সেই নিন্দুকদের যেন জবাব দিলেন অজি পেসার।

কামিন্সের প্রশংসায় যা লিখলেন যুবি
কেকেআর পেসার কামিন্সের এমন প্রত্যাবর্তনে প্রশংসা করে যুবি টুইটে লেখেন, 'দুর্দান্ত ভাবে ফিরে এল প্যাট কামিন্স। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পরে যেভাবে ফিরে এল, তা তরুণ পেস বোলারদের কাছে শিক্ষণীয় এবং অনুপ্রেরণার। খুব দ্রুত নিজের লেন্থ পরিবর্তন করে সানরাইজার্স ব্যাটসম্যানদের উপরে চাপ প্রয়োগ করে গেলেন। এটাই উচ্চমানের পেসারের পরিচয়।'

কামিন্সকে সাহায্য বরুণ চক্রবর্তীর
ম্যাচে কামিন্স ১৯ ও বরুণ চক্রবর্তী ২৫ রান খরচ করেন। বেয়ারস্টাকে বোল্ড করে কামিন্স শুরুর ধাক্কা দেওয়ার পর মিস্ট্রি স্পিনার বলে পরিচিত বরুণ চক্রবর্তী ওয়ার্নারকে কট অ্যান্ড বোল্ড করে দ্বিতীয় ধাক্কা দেন। মূলত কামিন্স-বরুণের কৃপণ বোলিং হায়দরাবাদকে দেড়শোর আট রান আগে বেঁধে রাখে কেকেআর। এরপর ১৪৩ রান তাড়া করে গিলের ৭০ ও মর্গ্যানের ৪২ রান ভর করে ২ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট টেবিলে খাতা খোলে কলকাতা নাইট রাইডার্স।












Click it and Unblock the Notifications