আইপিএল ২০২০ : কেকেআর বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : কেকেআর বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

রবিবার আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরপর হেরে বসে থাকা দুই দলই ম্যাচ জিততে মরিয়া। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তারই প্রেক্ষিতে শক্তিতে কোন দল এগিয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময়ও জেনে নেওয়া যাক।

কেকেআরের শক্তি ও দুর্বলতা

কেকেআরের শক্তি ও দুর্বলতা

শক্তি : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের সবচেয়ে বড় শক্তি। অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সও নাইটদের অন্যতম অস্ত্র।

দুর্বলতা : ঠিক যে যে বিভাগে প্রতিপক্ষকে টেক্কা দিতে পারত কেকেআর, সেই সেই বিভাগে লাগাতার ব্যর্থ হচ্ছে শাহরুখ খান শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অধিনায়ক বদল করেও সব বিভাগে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যানরা। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন আন্দ্রে রাসেল। বল হাতে জ্বলেই উঠতে পারলেন না প্যাট কামিন্স।

হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, উইকেটরক্ষক জনি বেয়ারস্টা, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রঘান শক্তি। বোলিংয়ে দলকে ভরসা জোগাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান, ফাস্ট বোলার সন্দীপ শর্মা ও টি নটরাজন।

দুর্বলতা : শক্তিশালী দল হয়েও কোনও বিভাগেই এখনও পর্যন্ত চমকপ্রদ পারফরম্যান্স দিতে পারেননি ডেভিড ওয়ার্নাররা। আইপিএল ২০২০-তে ধারাবাহিকতার অভাবে ভুগছে সানরাইজার্স হায়দরাাদ।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার প্রথম চারে স্থান ধরে রাখতে হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে ইয়ন মর্গ্যান শিবিরকে। অন্যদিকে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বসে থাকা ডেভিড ওয়ার্নাররা শনিবার না জিতলে প্লে-অফের লড়াই থেকে অনেকটা পিছিয়ে যাবেন।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

রবিবার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ২০২০-এর ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+