আইপিএল ২০২০ : কলকাতা বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : কলকাতা বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

রবিবাসরীয় দুপুরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে ডেভিড ওয়ার্নারদের হারিয়েছিলেন দীনেশ কার্তিকরা। এবার হায়দরাবাদের কাছে মধুর বদলা নেওয়ার সুযোগ। তার আগে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ

মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ

আইপিএলে এখনও পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সাত বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ পাল্লা ভারী কেকেআরের।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

গত ২৭ সেপ্টেম্বর আইপিএল ২০২০-তে প্রথমবার সাক্ষাত ঘটেছিল দুই দলের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচ সাত উইকেটে জিতেছিল কেকেআর। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দুই দল। ৯ উইকেটে ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

কেকেআরের গেম চেঞ্জার কারা

কেকেআরের গেম চেঞ্জার কারা

ব্যাটিং : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের সবচেয়ে বড় শক্তি। ভাল ব্যাটিং করছেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সও।

বোলিং : কেকেআরের বোলিং বিভাগের প্রধান শক্তি প্যাট কামিন্স। শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তীর মতো তরুণ বোলাররাও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।

সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার কারা

সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও।

বোলিং : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন রশিদ খান। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো তরুণ ফাস্ট বোলাররারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+