আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, দুই শিবিরের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক
আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, দুই শিবিরের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক
আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। মুখোমুখি সাক্ষাতে কেকেআর ও হায়দরাবাদের সেরা পারফর্মার কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

দুই দলের হয়ে টুর্নামেন্টে সর্বাধিক রান
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে সর্বাধিক রান করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৩ রান। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে রবিন উথাপ্পার। এ বছর রাজস্থান রয়্যালসের সদস্য হওয়া এই ক্রিকেটার, শাহরুখ খানের দলের জার্সিতে ওয়ার্নারদের বিরুদ্ধে আইপিএলে ৪২৬ রান করেছেন।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর
দুই দলের মুখোমুখি সাক্ষাতে সর্বোচ্চ স্কোরের মালিক সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ১২৬ রানের ইনিংসই তাঁর সর্বোচ্চ। অন্যদিকে কলকাতার হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে সর্বোচ্চ স্কোর রয়েছে গৌতম গম্ভীরের ঝুলিতে। ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গৌতি।

সর্বাধিক উইকেটের মালিক
দুই দলের মুখোমুখি সাক্ষাতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের জার্সিতে আইপিএলে ১৯টি উইকেট নিয়েছেন ভুবি। কেকেআরের হয়ে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে ১১টি উইকেট নেন উমেশ যাদব। যা দলের মধ্যে সর্বাধিক।

এক ম্যাচের সেরা বোলিং
কেকেআরের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন করণ শর্মা। হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।












Click it and Unblock the Notifications