আইপিএল ২০২০: রাজস্থান বধের পর নাইট রাইডার্সের হয়ে এবছর সর্বাধিক রানপ্রাপক ও উইকেট শিকারী কে?
আইপিএল ২০২০: রাজস্থান বধের পর নাইট রাইডার্সের হয়ে এবছর সর্বাধিক রানপ্রাপক ও উইকেট শিকারী কে?
দুবাইয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্সে রাজস্থানকে হেলায় হারাল কেকেআর। শুভমান গিলের ৪৭ ও মর্গ্যানের অপরাজিত ৩৪ রানে ভর করে ১৭৪ রান তুলে রাজস্থানকে ১৩৭ রানে বেঁধে রাখল দীনেশ অ্যান্ড কোম্পানি। যার সুবাদে ৩৭ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে সেকেন্ড বয় কেকেআর। একনজরে দুবাইয়ে রাজস্থান ম্যাচ জেতার পর কেকেআরের হয়ে এই মরশুমে কারা বেশি রান হাঁকালেন ও উইকেটশিকারিদের তালিকা দেখে নেওয়া যাক।

সবেচেয় বেশি রান
মুম্বইয়ের বিরুদ্ধে ৭ রান আউট হলেও পরের দুই ম্যাচে ওপেনিংয়ে দলকে ভরসা দিচ্ছেন শুভমান গিল। সানরাইজার্সের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থাকার পর রাজস্থান ম্যাচে আর্চার-উনাদকটদের সামনে ৪৭ রান করেন গিল। তাঁর ব্যাটে ভর করেই দল ১৭৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। নাইট রাইডার্সের হয়ে এই মরসুমে এখনও সবচেয়ে বেশি ১২৪ রান হাঁকালেন গিল।

ব্যাটিংয়ে সর্বাধিক রান হাঁকানোয় দ্বিতীয় স্থানে কে?
নাইট রাইডার্সের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মর্গ্যান বুধবার ২৩ বলে ৩৪ রান হাঁকিয়ে দলকে চাপ মুক্ত করেন। সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ রানের ইনিংস খেলার পর এটি মর্গ্যানের দ্বিতীয় দামি ইনিংস। আইপিএল ২০২০তে ৩ ইনিংস শেষে মর্গ্যান ৯২ রান করেছেন।

সর্বাধিক উইকেট শিকারী কে
নাইটদের জার্সিতে এই মরসুমে এখনও পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন মাভি। কেকেআর জার্সিতে মুম্বই ম্যাচে ২টি উইকেট নেওয়ার পর রাজস্থান ম্যাচে ২টি উইকেট পেলেন।

দ্বিতীয় স্থানে কে রয়েছেন
নাইটদের হয়ে উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে স্পিনার বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে চক্রবর্তী ২টি উইকেট নিয়েছেন। সানরাইজার্স ম্যাচে বরুণ এর আগে ১টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে বরুণ এই আইপিএলে এখনও পর্যন্ত ৩টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications