আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, এমন ৬ আমি বারবার দেখতে চাই, নাইট তারকাকে নিয়ে কী বললেন গাভাসকর
আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, এমন ৬ আমি বারবার দেখতে চাই, নাইট তারকাকে নিয়ে কী বললেন গাভাসকর
নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলে মুগ্ধ ক্রিকেটদুনিয়া। বুধবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৩৪ বলে ৪৭ রান হাঁকান গিল। ইনিংস সাজানো ৫টি চার ও ১টি ছক্কা দিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই শুভমান গিলের ব্যাটিংয়ে ঝলক দেখা গিয়েছিল। এবার আইপিএল ২০২০ তে শুভমান গিলের ব্যাটিং দক্ষতার মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। গিলের প্রশংসায় সচিন তেন্ডুলকর থেকে সুনীল গাভাসকর।

গিলের ছক্কায় অভিভূত সুনীল গাভাসকর
নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যান ম্যাচে ১টি ছক্কা হাঁকিয়েছেন। যে ছক্কায় রীতিমতো অভিভূত হলেন খোদ সুনীল গাভাসকর।

গিলের কোন শটে মুগ্ধ গাভাসকর
ম্যাচের ১.২ ওভারে অঙ্কিত রাজপুতের বলে লং অন অঞ্চলের উপর দিয়ে ছক্কা মারেন শুভমান। এমনিতেই ক্রিকেটের ব্যকরণ মেনে শট খেলেন শুভমান। মারকাটারি ব্যাটিং করলেও ক্রুটিহীন ও ঝুঁকিহীন শট নির্বাচনের জন্য ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই শুভমানের প্রশংসা করেন। এবার শুভমানের ছক্কায় অভিভূত কিংবদন্তি সুনীল।

কমেন্ট্রিতে কী বললেন গাভাসকর
শুভমানের ছক্কা হাঁকানোর পর কমেন্ট্রি বক্সে গাভাসকর বলেন, 'অসাধারণ শট! এটা আমি বারবার দেখে যেতে পারি। টি-২০ ক্রিকেটেও এমন ব্যাকরণ মেনে খেলা যায় তরুণদের মধ্যে গিল সেটা দেখিয়ে দিচ্ছে। শটটি চালানোর সময় ওর মাথা যেভাবে সোজা ছিল, শরীরের ভারসাম্য যেভাবে ধরে রাখল! ওর ব্যাটিং সত্যিই দেখার মতো। দুর্ধর্ষ শট, আমি বারবার এই শটটা দেখতে চাইব।'

টানা দুই ম্যাচে রানের ছন্দে শুভমান
প্রথম ম্যাচে ৭ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৭০ ও রাজস্থানের বিরুদ্ধে ৪৭ হাঁকিয়ে আইপিএল ২০২০তে ব্যাট হাতে দারুণ ছন্দে শুরু করলেন শুভমান গিল।

ম্যাচ জিতল কেকেআর
প্রসঙ্গত কেকেআরের হয়ে গিলই রাজস্থান ম্যাচে সর্বোচ্চ রান হাঁকান। শেষের দিকে ইয়ন মর্গ্যানের ২৩ বলে অপরাজিত ৩৪ রানের উপর ভর করে ২০ ওভারে ১৭৪ তোলে কেকেআর। জবাবে রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানে বেঁধে রেখে ৩৭ রানে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স।












Click it and Unblock the Notifications