আইপিএল ২০২০ কেকেআর বনাম রাজস্থান, স্মিথ-কামিন্স থেকে আর্চার-মর্গ্যান! কোন কোন লড়াইয়ে চোখ থাকবে?

আইপিএল ২০২০ কেকেআর বনাম রাজস্থান, স্মিথ-কামিন্স থেকে আর্চার-মর্গ্যান! কোন কোন লড়াইয়ে চোখ থাকবে?

স্মিথ বনাম কামিন্স থেকে আর্চার বনাম মর্গ্যান! বুধবার কেকেআর বনাম রাজস্থান মহারণে এমনই একাধিক টুকরো টুকরো লড়াই। একনজরে কেকেআর বনাম রাজস্থান ম্যাচে কোন ডুয়েলগুলি আকর্ষণের কেন্দ্রে জেনে নেওয়া যাক।

স্মিথ বনাম কামিন্স

স্মিথ বনাম কামিন্স

চলতি আইপিএলে ব্যাটে দারুণ ছন্দে স্টিভ স্মিথ। চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৯ রান হাঁকানের পর কিংস ইলেভেনের বিরুদ্ধে পঞ্চাশ করেছেন। আইপিএলে ওপেন করে নেমে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি। তাঁকেই এবার আটকে দেওয়ার চ্যালেঞ্জে সামনে প্যাট কামিন্স।

আইপিএল ২০২০তে ১৫.৫ কোটির কামিন্সের কেমন পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে ১৫.৫ কোটির কামিন্সের কেমন পারফর্ম্যান্স

আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ৪৯ রান খরচের পর দ্বিতীয় ম্যাচ ১৯ রানে ১টি উইকেট নিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছেন কামিন্স। তাই নতুন বলে স্মিথ ও বাটলারকে আটকে দেওয়ার দায়িত্বে কামিন্সের বড় পরীক্ষা।

মর্গ্যান বনাম আর্চার

মর্গ্যান বনাম আর্চার

মর্গ্যানের অধিনায়কত্বে ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন আর্চার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে তিনিই ইংল্যান্ডের নায়ক ছিলেন। দুই ক্রিকেটারই দুজনের শক্তি-দুর্বলতা জানেন। এবার আইপিএল মহারণে আমনে সামনে মর্গ্যান-আর্চার।

সঞ্জু বনাম নারিন

সঞ্জু বনাম নারিন

রাজস্থানের হয়ে তিন নম্বরে নেমে টানা দুই ম্যাচে ম্যাচ জেতানো ৭৪ ও ৮৫ রানের ইনিংস সঞ্জু স্যামসনের। দুই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ১৬টি ছক্কা হাঁকিয়েছেন। নাইট রাইডার্সের হয়ে তাঁকে থামানোর দায়িত্বে থাকবেন সুনীল নারিন।

রাসেল বনাম টম কারান

রাসেল বনাম টম কারান

কেকেআরের হয়ে এখনও জ্বলে উঠতে পারেননি আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে নাইট জার্সিতে টপ অর্ডারে সুযোগ পেলে তাঁকে আটকাতে টম কারান ও রাহুল তেওয়াটিয়াকে ব্যবহার করে চমক দিতে পারেন স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+