আইপিএল ২০২০: শুভমান-মাভি-নাগরকোটি ত্রিফলায় ২ নম্বরে উঠে এলে কেকেআর, পয়েন্ট টেবিল দেখে নিন
আইপিএল ২০২০: শুভমান-মাভি-নাগরকোটি ত্রিফলায় ২ নম্বরে উঠে এলে কেকেআর, পয়েন্ট টেবিল দেখে নিন
আইপিএল ২০২০তে মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু করলেও তরুণদের কাঁধে চেপে টানা দুই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল কেকেআর। ফলে ১৩তম আইপিএলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে উঠল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

ব্যাটে গিলের দুরন্ত ইনিংস
শুভমান-মাভি-নাগরকোটি ত্রিফলায় বুধবার রাজস্থানকে হেলায় হারায় কেকেআর। গিলের ৩৪ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংসে কেকেআর দারুণ শুরু করে। যদিও আর্চারের বোলিংয়ে গিল ও দীনেশ দ্রুত ফিরে যাওয়া পর চাপ তৈরি হয়েছিল। সেখানে অভিজ্ঞ মর্গ্যান নির্ভরযোগ্য ইনিংস খেলে ২৩ বলে ৩৪ রান হাঁকান। এই দুই বড় রানে ভর করেই নাইট রাইডার্স রাজস্থানকে ১৭৫ রানের টার্গেট ছুঁড়ে দয়।

মাভি-নাগরকোটির আগুনে বোলিং
জবাবে স্মিথদের ১৩৭ রানে বেঁধে রেখে নাইটদের জয় এল ৩৭ রানে। বলে নাগরকোটি ও মাভি ২টি করে উইকেট নিয়েছেন। কামিন্স ১টি উইকেট পেয়েছেন। পেসাররা নিজেদের মধ্যে ৫টি উইকেট ভাগ করে নেন। তিন স্পিনারের মধ্য়ে বরুণ চক্রবর্তী ২টি ও কুলদীপ-নারিন ১টি করে উইকেট পেয়েছে।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কেকেআর
এই জয়ের ফলে ৩ ম্যাচের ২টি জিতে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলে কলকাতা নাইট রাইডার্স। নেট রান রেটে এগিয়ে থাকার কারণে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে দিল্লি ক্যাপিটালস।

একনজরে পয়েন্ট টেবিল
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে দিলি ক্যাপিটালস, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে কেকেআর, রাজস্থান ও আরসিবি। ৩ ম্যাচে ১টিতে জয় পেয়ে ৫,৬ ও ৭ নম্বরে যথাক্রমে পাঞ্জাব, মুম্বই, সানরাইজার্স। ৩ ম্যাচে ১টি জিতে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে থেকে ৮ নম্বরে চেন্নাই সুপারকিংস।












Click it and Unblock the Notifications