আইপিএল ২০২০: টস জিতলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের কী সিদ্ধান্ত নেওয়া উচিত?
আইপিএল ২০২০: টস জিতলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের কী সিদ্ধান্ত নেওয়া উচিত?
মরুশহরে আইপিএল মহারণে বুধবার রাজস্থানের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই নাইট রাইডার্সের। দুবাইয়ে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। টস জিতলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের কী সিদ্ধান্ত নেওয়া উচিত জেনে নেওয়া যাক।

দুবাইয়ের মাঠে এখনও পর্যন্ত কটি ম্যাচ হয়েছে
আমিরাশাহীতে ৩টি মাঠে এবছর আইপিএল মহারণ হচ্ছে। দুবাই, আবুধাবি ও শারজা, এই তিন মাঠে ম্যাচ। যার মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে।

এই পাঁচ ম্যাচে টস ভাগ্য কী বলছে
১৩ তম আইপিএলে দুবাইয়ের স্টেডিয়ামে হওয়ার পাঁচটি ম্যাচে পাঁচবারই প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। সেখানে রান তাড়া করতে নামা দল প্রতিবারই হেরে বসেছে।

দুবাইয়ে প্রথম ম্যাচ পাঞ্জাব বনাম দিল্লি
আইপিএল ২০২০তে কিংস বনাম দিল্লির মহারণ দিয়ে দুবাইতে ম্যাচ খেলা শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। দিল্লি ১৫৭ রান তুললে নির্ধারিত ২০ ওভার শেষেও পাঞ্জাবও ১৫৭ রান তোলে। এরপর সুপার ওভারে ম্যাচ ৩ রানের লক্ষ্য তাড়া করে দিল্লি ম্যাচ জেতে।

দ্বিতীয় ম্যাচ আরসিবি বনাম সানরাইজার্স
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি ১৬৩ রান তুলেছিল। এই রান তাড়া করে সানরাইজার্স ১৫৩ রান তোলে। বিরাটের দল ১০ রানে জয় পায়।

তৃতীয় ম্যাচে পাঞ্জাব বনাম আরসিবি
এই ম্যাচে প্রথম ব্যাটে করে পাঞ্জাব ২০৬ রান তোলে। জবাবে আরসিবি ১০৯ রানে অলরাউট হলে পাঞ্জাব ৯৭ রানে ম্যাচ জেতে।

চতুর্থ ম্যাচে চেন্নাই বনাম দিল্লি
দুবাইয়ে চতুর্থ ম্যাচেও প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। দিল্লি ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে চেন্নাই ১৩১ রান তুলতে পারে। ৪৪ রানে ম্যাচ জেতে শ্রেয়স আইয়াররা।

পঞ্চম ম্যাচে মুম্বই বনাম আরসিবি
সোমবার টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত। জবাবে আরসিবি ২০১ রান হাঁকান। এই রান তাড়া করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ২০১ রান তুলে ফেললে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে ৮ রানের টার্গেট তাড়া করে ১১ রান হাঁকিয়ে রুদ্ধশ্বাস থ্রিলার জয় আরসিবির।

দীনেশের কেকেআরের কী করা উচিত
দুবাইয়ে যেহেতু পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে, তাই এই মাঠে টস জিততে প্রথম ব্যাটিং করে প্রতিপক্ষকে বড় রান ছুঁড়ে দেওয়ার পথে হাঁটতে পারে কেকেআর।












Click it and Unblock the Notifications