আইপিএল ২০২০: দীনেশের ৯৭* তেও ইডেনে হার, রাজস্থানের বিরুদ্ধে বদলা নিতে পারবে কি কেকেআর?
আইপিএল ২০২০: দীনেশের ৯৭* তেও ইডেনে হার, রাজস্থানের বিরুদ্ধে বদলা নিতে পারবে কি কেকেআর?
মরুশহরে কেকেআরের আইপিএল অভিযানে বুধবার প্রতিপক্ষ রাজস্থান। এই রাজস্থানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে শেষবার হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে বসেছিল কেকেআর। ইডেনে শতরান থেকে ৩ রান আগে থেমে অপরাজিত থেকে মাঠে ছেড়েছিলেন দীনেশ। নাইট অধিনায়কের এমন মারকাটারি ইনিংসের পরও ম্যাচ হেরেছিল নাইট রাইডার্স।

দীনেশের ব্যাটে ঝড়
২০১৯ আইপিএলে ইডেনে রাজস্থানের বিরুদ্ধে বিধ্বসী ইনিংস খেলেন দীনেশ। ৫০ বলে ৯৭ হাঁকিয়েছেন নাইট অধিনায়ক। আইপিএলের ইতিহাসে এটাই এক ইনিংসে দীনেশের সর্বোচ্চ রান।

৯ ছক্কায় বিধ্বংসী ব্যাটিং
ব্যাটে সেদিন লিন ০ রানে ফেরেন। গিলও ১৪ রান জুড়ে দ্রুত সাজঘরের পথ ধরেন। রানা ২১ ও নারিন ১১ রানের বেশি লড়াই দিতে পারেননি। সেখান থেকেই ৫০ বলে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে খাদের কিনারা থেকে তুলে ধরেছিলেন দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে নাইট রাইডার্স ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল।

বোলিংয়ে ব্যর্থতা
এই রানের পুঁজিতে লড়াইয়ে নেমে নাইটদের হতশ্রী বোলিং দলকে লড়াই থেকে ছিটকে দেয়। কৃষ্ণা ৩.২ ওভারে ৪৩, রাসেল ৩ ওভারে ৩২ রান খরচ করেছিলেন। বল হাতে একমাত্র চাওলা ২৩ রান খরচে ৩ উইকেট ও নারিন ২৫ রানে ২ উইকেট তুলে নেন।

কত উইকেট ম্যাচ জেতে রাজস্থান
হাড্ডাহাড্ডি ম্যাচে ৪ বল বাকি থাকতে রাজস্থান ৩ উইকেটে ম্যাচ জিতেছিল। সৌজন্য রিয়ান পরাগের দুরন্ত ব্যাটিং। রিয়ানের ৩১ বলে ৪৭ ও জোফরা আর্চারের ১২ বলে ২৭ রানের ইনিংস রাজস্থানের অনুকূলে জয় এনে দেয়।












Click it and Unblock the Notifications