আইপিএল ২০২০: শাহরুখ খানের সিনেমায় অভিনয় করবে? দীনেশের প্রশ্নে যা বললেন নাগরকোটি-মাভি

আইপিএল ২০২০: শাহরুখ খানের সিনেমায় অভিনয় করবে?দীনেশের প্রশ্নে যা বললেন নাগরকোটি-মাভি

তরুণদের কাঁধে চেয়ে আইপিএল ২০২০তে রাজস্থানের মতো শক্তিশালী ব্যাটিং দলকে হেলায় হারাল কেকেআর। সৌজন্য শুভমান গিলের ৪৭ রান ও মাভি-নাগরকোটির ২টি করে উইকেট। যারপর ব্রডকাস্টারদের হয়ে মাভি-নাগরকোটির সাক্ষাৎকার নিলেন দীনশ কার্তিক।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের একসঙ্গে আগুন ঝরাচ্ছেন মাভি-নাগরকোটি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের একসঙ্গে আগুন ঝরাচ্ছেন মাভি-নাগরকোটি

নাইট রাইডার্সের নতুন এই পেস জুটি ২০১৮ সালে দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন। রাহুল দ্রাবিডে়র কোচিংয়ে পৃথ্বীর শয়ের অধিনায়কত্বে পেস বোলিংয়েই এই জুটির কাঁধে চেয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই জুটিকে এই প্রথমবার আইপিএলে একসঙ্গে নাইট রাইডার্সের জার্সিতে আগুন ঝড়াতে দেখা যাচ্ছে।

চোটের কারণে দুবছর পর খেললেন নাগরকোটি

চোটের কারণে দুবছর পর খেললেন নাগরকোটি

২০১৮ সালে বিশ্বকাপ জয়ের বছরেই অনূর্ধ্ব-১৯ দলে গিল, মাভি ও নাগরকোটিকে একসঙ্গে নিয়েছিল কেকেআর। গিল ও মাভি আগেই কেকেআরের জার্সিতে আত্মপ্রকাশ করলেও চোটের জন্য গত দু'বছর মাঠে নামতে পারেননি নাগরকোটি। তা সত্ত্বেও নাইট রাইডার্স তাঁকে দল থেকে ছেঁটে ফেলেনি। অবশেষে চলতি মরশুমে কেকেআরের জার্সিতে আইপিএল অভিষেক হয় কমলেশের। ফলে ভারতীয় ক্রিকেটে পুনরায় মাভি-নাগরকোটির পেস জুটিকে দেখা যাচ্ছে।

কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিলেন নাগরকোটি

কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিলেন নাগরকোটি

চোটের কারণে দুবছর নষ্ট হলেও দল ও ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখে। রাজস্থানে ম্যাচে তাঁর প্রতিদানও দিলেন তরুণ পেসার। ম্যাচে ২টি উইকেট তুলে নিয়েছেন ডানহাতি। যারপর দীনেশের প্রশ্নের উত্তরে নাগরকোটি জানিয়েছেন, 'দল আমার উপর আস্থা রেখেছে। দুজনে অনেকটা সময় একসঙ্গে খেলেছি। ফের খেলছি। আইপিএলে সুযোগ পাওয়াটাই কঠিন,সেখানে দুবছর না খেলেও দলের সমর্থন পেয়েছি। কেকেআরের প্রত্যেকে তরুণদের দারুণ সাপোর্ট করেন।'

শাহরুখ খানের সিনেমায় কি চরিত্র পাওয়া যাবে?

শাহরুখ খানের সিনেমায় কি চরিত্র পাওয়া যাবে?

এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নাইটদের তরুণ পেস জুটি শাহরুখের সিনেমায় সুযোগ পাবেন কিনা প্রশ্ন ছুঁড়ে দেন দীনেশ। যার উত্তরে দুজনেই সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে মজার উত্তর দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+