আইপিএল ২০২০ : কেকেআর বনাম আরসিবি, কার রান সবচেয়ে বেশি, কার ঝুলিতে সর্বাধিক উইকেট?

আইপিএল ২০২০ : কেকেআর বনাম আরসিবি, কার রান সবচেয়ে বেশি, কার ঝুলিতে সর্বাধিক উইকেট?

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। জয়ী দলের সামনে লিগ তালিকার প্রথম দুইয়ে উঠে যাওয়ার সুযোগ। সেসব ছাড়াও আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই এবং ঝকঝকে কিছু ব্যক্তিগত পারফরম্য়ান্স দেখার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই সূত্রে মুখোমুখি লড়াইয়ে কেকেআর ও আরসিবি-র সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক

সর্বাধিক রান সংগ্রাহক

আরসিবি-র জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। শাহরুখ খানের দলের বিরুদ্ধে বিরাটের রান ৬৭৪। অন্যদিকে কেকেআরের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক ৫৩০ রান করেছেন গৌতম গম্ভীর।

এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর

এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর

প্রথম আইপিএলের (২০০৮) প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৫৮ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের তৎকালীন ওপেনার তথা বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। সেই স্কোরই দুই দলের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক। অন্যদিকে আরসিবি-র জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ১০২ রান করেছিলেন ক্রিস গেইল।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

আরসিবি-র জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বিনয় কুমার। নাইট রাইডার্সের ১৭ জন ব্যাটসম্যানকে আউট করেছেন কুমার। কেকেআরের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে আইপিএলে ১৬টি উইকেট নিয়েছেন সুনীল নারিন।

এক ইনিংসে সেরা স্পেল

এক ইনিংসে সেরা স্পেল

আরসিবি-র বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলের এক ইনিংসে সেরা বোলিং করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। তিনি ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। আরসিবি-র জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+