আইপিএল ২০২০: কেকেআর-রাজস্থান, স্মিথেদের জয়ের হ্যাটট্রিক থামাতে বিদেশি পরিবর্তনে চমক দিতে পারে কেকেআর
আইপিএল ২০২০: কেকেআর-রাজস্থান, স্মিথেদের জয়ের হ্যাটট্রিক থামাতে বিদেশি পরিবর্তনে চমক দিতে পারে কেকেআর
আইপিএল ২০২০তে জয়ের হ্যাটট্রিকের সামনে রাজস্থান রয়্যালস। ১৩ তম আইপিএল শুরুতে দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিধ্বংসী ক্রিকেট খেলছে রাজস্থান। স্টিভ স্মিথদের সামনে প্রতিপক্ষ এবার কলকাতা নাইট রাইডার্স। এদিন কেকেআরকে হারাতে পারলে লিগে প্রথম দল হিসেবে জয়ের হ্যাটট্রিক করতে পারবে রাজস্থান। আর স্মিথের দলের এই হ্যাটট্রিক রুখতেই আজ বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে কেকেআর।

নাইটদের বিদেশিদের মধ্য়ে হতে পারে কোন পরিবর্তন
আইপিএল ২০২০তে প্রথম দুই ম্যাচে প্রভাব ফেলতে পারেননি সুনীল নারিন। সেই সঙ্গে ওপেনিংয়েও পুরনো মেজাজে দেখা যাচ্ছে না নারিনকে। সেক্ষেত্রে রাজস্থানের বিরুদ্ধে আজ নারিনকে বসিয়ে ইংল্যান্ডের মারকাটারি টি-২০ স্পেশালিস্ট টম ব্যান্টনকে খেলাতে পারে কেকেআর।

ব্যাটিংয়ে কোথায় দেখা যেতে পারেন নতুন বিদেশিকে
নাইটদের হয়ে এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক করতে পারেন ব্যান্টন। সেক্ষেত্রে শুভমান গিলের সঙ্গে ব্যান্টনকে দিয়ে ওপেন করাতে পারে নাইট রাইডার্স।

কেন ওপেন?
প্রতিপক্ষ রাজস্থান দল ১৩তম আইপিএলের দুই ম্যাচেই দুশো প্লাস রান হাঁকিয়েছে। সেক্ষেত্রে স্কোরবোর্ডে বড় রান গড়ার জন্যেই ব্যান্টনকে ব্যবহার করতে পারে নাইট রাইডার্স।

এই জুটি বিধ্বংসী হয়ে উঠতে পারেন নাইট রাইডার্স
প্রসঙ্গত মিডল অর্ডারে আবার একদিক ব্যান্টন ও অন্যদিকে আন্দ্রে রাসেল খেললে, এই জুটিকে যেকোন বোলারের পক্ষেই থামানো কঠিন। সেই কারণেই এদিন সানরাইজার্স ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙতে পারে কেকেআর।












Click it and Unblock the Notifications