আইপিএল ২০২০ তে ২ ম্যাচে রাজস্থানের সংগ্রহ ৪৪২ রান! নাইটদের হয়ে আজ ব্যাটিং ঝড় তোলার দায়িত্বে কারা?
আইপিএল ২০২০ তে ২ ম্যাচে রাজস্থানের সংগ্রহ ৪৪২ রান! নাইটদের হয়ে আজ ব্যাটিং ঝড় তোলার দায়িত্বে কারা?
আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত সবচেয়ে বিস্ফোরক ব্যাটিং রাজস্থান রয়্যালসের। ২ ম্যাচে স্টিভ স্মিথের দল ৪৪২ রান হাঁকিয়েছে। ১৩ তম আইপিএলে রাজস্থানের দুই ম্যাচেই সংগ্রহ দুশো প্লাস রান। চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৬ রান তুলে ১৬ রানে জয় ও পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৬ উইকেট হারিয়ে ২২৬ তুলেছে সঞ্জু স্যামসনরা। সেখানে দাঁড়িয়ে আজ দুবাইয়ে বড় রান না হাঁকালে ম্যাচ জেতা মুশকিল। এই পরিস্থিতিতে আজ নাইটদের হয়ে বড় রান হাঁকানোর দায়িত্বে কারা দেখে নেওয়া যাক।

শুভমান গিল
চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান না পেলেও সানরাইজার্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই রানে ফিরেছেন শুভমান। ওপেনিংয়ে ৭০ রানে অপরাজিত থেকে গিল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

টম ব্যান্টন
ইংল্যান্ডের হয়ে টি-২০ ক্রিকেটে সফল মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টন। ইংলিশ ক্রিকেটে সাদা বলের লড়াইয়ে তাঁকে ভবিষ্যতের কেভিন পিটারসন বলা হচ্ছে। রাজস্থান ম্যাচে একদিকে ব্যান্টন অন্যদিকে রাসেল খেললে কেকেআর বিস্ফোরক হয়ে উঠতে পারে। করোনা পরবর্তী ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ ও ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ব্যান্টন।

আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে বারেবারেই প্রশ্ন উঠছে। কেকেআরের স্ট্রাইটার ব্যাটসম্যানকে নিচের দিকে নামানোয় এখনও পর্যন্ত রাসেল সেভাবে ব্যাটিংয়ের সুযোগই পাননি,তাঁকে টপ অর্ডারে নামালে বিস্ফোরক ব্যাটিং করতে পারেন রাসেল।

ইয়ন মর্গ্যান
মিডল অর্ডারে বড় রান হাঁকানোর দায়িত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। মুম্বই ম্যাচে ছন্দ খুঁজে না পেলেও হায়দরাবাদের বিরুদ্ধে ৪২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মর্গ্যান।

দীনশ কার্তিক
শেষবার ইডেনে রাজস্থানের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত থেকে নাইট রাইডার্সকে ১৭৫ রানে পৌঁছে দিয়েছিলেন। যদিও দিনের শেষে রাজস্থান শেষ ওভারে জয় ছিনিয়ে নেওয়ার পর দীনেশের ইনিংস কোনও দাম পায়নি। এদিন মিডল অর্ডারে তাঁর কাঁধে রানের পাহাড় গড়ার দায়িত্ব থাকবে।












Click it and Unblock the Notifications