আইপিএল ২০২০ : কাদের ওপর ভরসা করে আজ মাঠে নামছে কেকেআর ও পাঞ্জাব

আইপিএলে মুখোমুখি সাক্ষাতে কেকেআর ও পাঞ্জাবের সেরা পারফর্মারদের চিনে নিন

আর কিছু সময়ের মধ্যেই পিছিয়ে পড়া কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচে কোন শিবির কাকে ছাপিয়ে যাবে, তা নির্ভর করবে দুই দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক আইপিএল শুরুর লগ্ন থেকে এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে কলকাতা ও পাঞ্জাবের সেরা পারফর্মার কারা।

সর্বাধিক রান সংগ্রাক

সর্বাধিক রান সংগ্রাক

কেকেআরের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন গৌতম গম্ভীর। ৪৯২ রান এসেছে প্রাক্তন নাইট অধিনায়কের ব্যাট থেকে। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সর্বাধিক ২৫২ রান রয়েছে অজি গ্লেন ম্যাক্সওয়েলের।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

কেকেআরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএের এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে ঋদ্ধিমান সাহার। ২০১৪-এর আইপিএল ফাইনালে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় উইকেটরক্ষক। কেকেআরের জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ৯৪ রান করেছেন মনীশ পান্ডে।

সর্বাধিক উইকেট

সর্বাধিক উইকেট

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএল সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন স্পিনার সুনীল নারিন। ২৬টি উইকেট রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটারের ঝুলিতে। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ২৪টি উইকেট নিয়েছেন পীয়ূষ চাওলা।

এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট

এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট

কেকেআরের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাবের জার্সিতে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সন্দীপ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+