আইপিএল ২০২০: ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট, দ্বিতীয় বারের জন্যে মাঠ ছাড়লেন আন্দ্রে রাসেল
আইপিএল ২০২০: কেকেআর ফ্যানেদের জন্যে খারাপ খবর, চোট পেয়ে মাঠের বাইরে, অনিশ্চিত রাসেল
আইপিএল ২০২০তে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। কিন্তু বলে হাতে নাইট শিবিরে নির্ভরতা দিচ্ছেন দ্রে রাস। স্লগ ওভারে তাঁর কৃপণ বোলিংয়ে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে কেকেআর। এদিনও ব্যাটে ব্যর্থ হওয়ার পর রাসেলের বোলিংয়ের দিকে তাকিয়ে ছিলেন ফ্যানেরা। কিন্তু রাসেলকে নিয়ে খারাপ খবর।

কেন খারাপ খবর
ম্যাচে এদিন ফিল্ডিং করতে গিয়ে বড়সড় চোট পেয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল। এদিন ক্যাচ মিসের পর বাউন্ডারি বাঁচাতে গিয়ে ইলেট্রনিক বোর্ডে ধাক্কা খান দ্রে রাস।

ক্যাচ মিস রাসেলের
কিংস ইলেভেন পাঞ্জাবের রান তাড়া করার সময়, ইনিংসের দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা ইয়র্কারে রাহুলকে বিব্রত করেন। এরপর, দ্বিতীয় বলে রাহুল তুলে মারতে গেলে বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। সেখানে ক্যাচ মিস করেন রাসেল।

কীভাবে চোট
ক্যাচ মিসের পর বাউন্ডারি বাঁচাতে গিয়ে সরাসারি সাইডলাইনের ইলেকট্রিক বোর্ডে গিয়ে আছড়ে পড়তে চোট পেলেন আন্দ্রে রাসেল। সেই চোটের পর সরাসারি বাউন্ডারির ধার থেকে ফিজিও-র তত্ত্বাবধানে রাসেলকে সুশ্রুষার জন্যে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়েছে।

কোথায় চোট লাগল
ক্যাচ মিসের পর বাউন্ডারি বাঁচাতে গিয়ে রাসেল চোট পান। তাঁর হাঁটু সরাসারি সাইডলাইনের বাউন্ডারিতে থাকা ইলেকট্রিক বোর্ডে গিয়ে আঘাত করে। হাঁটুতে গুরতর চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠে ছাড়েন দ্রে রাস।

চোট কী গুরুতর
রাসেলের চোট নিয়ে এখনও কেকেআর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। এদিন নাইট জার্সিতে ফের মাঠে ফিরে স্লগ ওভারে বোলিং করতে পারবেন কিনা, তাও নিশ্চিত নয়। যদিও ১৩ তম ওভারে চোট পাওয়ার পর রাসেল ফিল্ডিংয়ে ফিরলেন। ফলে তাঁকে নিয়ে আশা তৈরি হয়। কিন্তু এক ওভার ফিল্ডিংয়ের পরই রাসেল ফের মাঠ ছাড়েন। হাঁটুর চোটে ফিল্ডিং করতে সমস্যায় পড়তেই তিনি এবার দ্বিতীয়বারের জন্যে মাঠ ছাড়লেন।












Click it and Unblock the Notifications