আইপিএল ২০২০: সিএসকে বনাম কেকেআর, আজ কোন কঠিন সিদ্ধান্তের সামনে দীনেশ কার্তিক

আইপিএল ২০২০: সিএসকে বনাম কেকেআর, আজ কোন কঠিন সিদ্ধান্তের সামনে দীনেশ কার্তিক

আইপিএল ২০২০তে আবুধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহারণে আজ কঠিন সিদ্ধান্তের সামনে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। চলতি আইপিএলে এবছর অধিনায়ক হিসেবে চার ম্যাচে দীনেশ কেকেআরকে ২টি ম্যাচে জয় এনে দিয়েছেন, হেরেছেন ২ ম্যাচ। অন্যদিকে ব্যাটে চূড়ান্ত ব্যর্থ দীনেশ। চার ইনিংসে শেষে নামের পাশে মাত্র ৩৭ রান। একনজরে আজ কোন চার কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে কেকেআর অধিনায়ক জেনে নেওয়া যাক।

সিদ্ধান্ত ১) নারিনকে দিয়ে কী শেষবারের জন্যে ওপেন করাবেন?

সিদ্ধান্ত ১) নারিনকে দিয়ে কী শেষবারের জন্যে ওপেন করাবেন?

নাইটদের সামনে চেন্নাই ম্যাচ সবসময়ই কঠিন লড়াই। এবার আমিরশাহীতে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে আজ নারিনকে ওপেন করাবেন কিনা, এই কঠিন সিদ্ধান্তটা দীনেশ কার্তিককেই নিতে হবে। চলতি আইপিএলে ব্যাটে চূড়ান্ত ফ্লপ নারিন। যেকারণে পাওয়ার প্লেতে নারিনকে হারিয়ে চাপে পড়ে যাচ্ছে নাইটব্রিগেড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২টি হাফ সেঞ্চুরি হাঁকালেও আইপিএলে এসে এবছর চার ইনিংসে নারিনের সংগ্রহ মাত্র ৯, ০, ১৫, ৩! সেক্ষেত্রে নারিনকে ওপেনিংয়ে শেষবারের জন্য দীনেশ সুযোগ দেবেন নাকি পরিবর্তন আনবেন দেখার।

সিদ্ধান্ত ২) ব্যান্টনকে কি আজ খেলাবেন

সিদ্ধান্ত ২) ব্যান্টনকে কি আজ খেলাবেন

নারিনের সঙ্গে জুড়ে রয়েছে টম ব্যান্টনের নাম। আইপিএলে কেকেআর ৪ ম্যাচ খেলে ফেললেও এখনও টম ব্যান্টনকে খেলিয়ে উঠতে পারেননি দীনেশ কার্তিক। টি-২০ ক্রিকেটে হাজারের বেশি রান হাঁকানো ব্যান্টন আর কতদিন নাইটদের ডাগআউট আলো করে থাকবেন, সেটাই এখন দেখার। এদিন ব্যান্টনকে দীনেশ খেলাবেন নাকি সেই নারিনকে শেষ সুযোগ দেবেন সেটা টসের মুহূর্তেই জানা যাবে। আইপিএলে খেলতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ ও ৪৬ রানের মারকাটারি ইনিংসে রয়েছে ব্যান্টনের।

সিদ্ধান্ত ৩) নিজে কত নম্বরে ব্যাটিং করবেন দীনেশ

সিদ্ধান্ত ৩) নিজে কত নম্বরে ব্যাটিং করবেন দীনেশ

দীনেশের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই সমালোচনা চলেছে। এখনও পর্যন্ত ৪ ইনিংসে দীনেশ কার্তিকের সংগ্রহ ৩৭ রান। শেষ ৩ ইনিংসে সংগ্রহ মাত্র ৭। এরপর নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর, দীনেশকে ছয় নম্বরে বা সাতে আসার জন্যে পরামর্শ দিয়েছেন। এদিন সেক্ষেত্রে কার্তিক নিজের ব্যাটিং অর্ডার নিয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়, সেই দিয়ে তাকিয়ে সমর্থকরা। মর্গ্যানকে আগে পাঠিয়ে দীনেশ নিজে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিনা সেটাই এখন দেখার।

সিদ্ধান্ত ৪) কুলদীপকে কি খেলাবেন

সিদ্ধান্ত ৪) কুলদীপকে কি খেলাবেন

শারজায় কুলদীপকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন দীনেশ। এদিন ফের কুলদীপকে দলে ফেরাবেন কিনা দেখার। আবুধাবিতে বড় মাঠ, সেখানে দীনেশ আজ কজন স্পিনার খেলান দেখার। অন্যদিকে এবছর কুলদীপ বলে খুব বেশি দাগ কাটতে পারেননি। ব্যান্টনকে খেলালে তখন নারিনকে বসাতে হবে। এমনটা হলে কুলদীপ ও বরুণকে নিয়ে জুটি তৈরি করতে পারেন দীনেশ। চেন্নাইকে হারাতে শেষ পর্যন্ত নাইট অধিনায়ক দীনেশ কার্তিক কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+