টুইটারে ব্যান্টন ঝড়, মাঠেও কি তোলপাড় হবে আজ... ব্যান্টন না রাসেল,কী বার্তা দিল কেকেআর
টুইটারে ব্যান্টন ঝড়, মাঠেও কি তোলপাড় হবে আজ... ব্যান্টন না রাসেল,কী বার্তা দিল কেকেআর
ব্যাটিংয়ে গভীরতা আনতেই কি আজ চেন্নাইয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে কলকাতা। সেক্ষেত্রে প্লে-অফের শেষ চারের লড়াইয়ে চেন্নাই ম্যাচে কী আজ খেলবেন রাসেল? কেকেআর ফ্যানেদের মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে নাইটদের টুইটারে দেওয়া হল অন্য বার্তা।

কেন অতিরিক্ত ব্যাটসম্যান প্রয়োজন
শেষ তিন ম্যাচের দুটিতে টপ অর্ডারের ব্যর্থতায় আরসিবি ও পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান না করতে পেরে ম্যাচ হেরেছে কলকাতা। ব্যাটিং ব্যর্থতায় আরসিবির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৮ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছিল। এরপর দিল্লি ম্যাচ জিতে ঠিক পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে পারে। ফলে নাইটদের টপ অর্ডারের সমস্যা মেটাতে আজ বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারেন মর্গ্যান।

রাসেল না ব্যান্টন, কে ইন?
হাঁটুর চোটের কারণে সম্ভবত আজকের ম্যাচেও বাইরে বসতে চলেছেন আন্দ্রে রাসেল। সেক্ষেত্রে দলের স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন টম ব্যান্টন।

কেকেআরের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হল
নাইট রাইডার্সের পক্ষ থেকে টুইটে ব্যান্টনের মারকাটারি ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ১৪ সেকেন্ডের ব্যান্টন ঝড়! ভিডিওতে ঝোড়ো ব্যাটিংয়ে ব্যান্টনকে প্রতিটি বলই মাঠের বাইরে পাঠাতে দেখা যাচ্ছে। যারপর আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ২ পয়েন্টের খোঁজে সম্ভবত ব্যান্টন খেলতে চলেছেন বলে ধরে নেওয়া হচ্ছে।

চলতি আইপিএলে ব্যান্টনের পারফর্ম্যান্স
ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান চলতি আইপিএলে ২ ম্যাচ খেলে মাত্র ১৮ রান পেয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ১০ রান। করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে মারকাটারি ইনিংসে সাফল্য পেলেও আইপিএল খেলতে এসে এখনও বিধ্বংসী ব্যাটিং উপহার দিতে পারেননি ব্যান্টন।












Click it and Unblock the Notifications