আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, দুরন্ত হাফ সেঞ্চুরিতে নাইটদের ওপেনিংয়ে ত্রাতা ত্রিপাঠী

আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, দুরন্ত হাফ সেঞ্চুরিতে নাইটদের ওপেনিংয়ে ত্রাতা ত্রিপাঠী

৩১ বলে দুরন্ত হাফসেঞ্চুরি রাহুল ত্রিপাঠীর। ওপেনিংয়ে সুনীল নারিন সফল না হওয়ায় তাঁকে বদলে আইপিএল ২০২০তে প্রথমবারের জন্যে এদিন রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসা হয়।

অতীতে পুনে সুপারজায়েন্ট দলের হয়ে ওপেনিং করে সফল হয়েছিলেন ত্রিপাঠী। এবছর আইপিএলে চেন্নাই ম্যাচের আগে দিল্লি ম্যাচে সুযোগ এসেছিল। সেই ম্যাচে ত্রিপাঠী ৮ নম্বরে ব্যাট করতে এসে ১৬ বলে ৩৬ রান হাঁকান। ৩টি চার ও ৩টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন ত্রিপাঠী। এদিন নাইটদের জার্সিতে দ্বিতীয় সুযোগে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে দিলেন ত্রিপাঠী। চার হাঁকিয়ে এদিন অর্ধশতরান পূর্ণ করেন নাইট ওপেনার।

আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, দুরন্ত হাফ সেঞ্চুরিতে নাইটদের ওপেনিংয়ে ত্রাতা ত্রিপাঠী

রাহুল ত্রিপাঠীর দুরন্ত ব্যাটিংয়ে ইনিংসের শুরুতে এদিন ৫.৪ ওভারে স্কোরবোর্ডে ৫০রান তুলে ফেলে কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লের ৬ ওভারে ১৮ বলে ৩১ রান হাঁকান ত্রিপাঠী। নাইটদের নতুন ওপেনার এদিন প্রথম ৬ ওভারে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে শুভমান গিল ১১ রান হাঁকিয়ে আউট হন। দুজনের ব্যাটে পাওয়ার প্লে-র শেষে চেন্নাইয়ের বিরুদ্ধে ১টি উইকেট হারিয়ে নাইট রাইডার্স ৫২ রান তোলে।

এদিন চার নম্বরে নেমে সুনীল নারিন ১৭ রান করে আউট হন। ১টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজান নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+