আইপিএল ২০২০: চেন্নাই মহারণের আগে নতুন অস্ত্রে শান নাইট ক্রিকেটারের, ব্যাটে ঝড় তোলার অপেক্ষা

আইপিএল ২০২০: চেন্নাই মহারণের আগে নতুন অস্ত্রে শান নাইট ক্রিকেটারের, ব্যাটে ঝড় তোলার অপেক্ষা

আইপিএল ২০২০তে চেন্নাই মহারণের আগে নতুন ব্যাটে শান দিলেন নাইট তারকা নীতিশ রানা। সিএসকের বিরুদ্ধে মহারণে আজ রানার ব্যাটের দিকে অনেকটাই তাকিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিটে আবুধাবিতে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরতে মাঠে নামছে দীনেশ অ্যান্ড কোম্পানি।

নতুন অস্ত্রে শান রানার

নতুন অস্ত্রে শান রানার

নাইট রাইডার্সের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে চেন্নাই ম্যাচের আগে নতুন অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন রানা। দুবাইয়ে রানার জন্য কয়েকটি নতুন ব্যাট পৌঁছেছে। সেই ব্যাটের হ্যান্ডেলগুলি নিজের পছন্দ মতো ছোট করে নিয়েছেন নাইট তারকা।

নতুন ব্যাটের হ্যান্ডেল কেন ছোট করেন রানা

নতুন ব্যাটের হ্যান্ডেল কেন ছোট করেন রানা

নতুন ব্যাটের হ্যান্ডেল কেন ছোট করেন সেই প্রশ্নে, রানা জানিয়েছেন ছোটবেলা থেকেই তিনি ছোট হ্যান্ডেল দেওয়া ব্যাটে খেলতে পছন্দ করেন। এতে ব্যাট ঘোরানোর সময় ভালো সুইং পান বলে রানা জানিয়েছেন।

রানাকে সাহায্য ম্যাককুলামের

রানাকে সাহায্য ম্যাককুলামের

রানাকে ব্যাটের হ্যান্ডেল কাটায় কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককুলামও সাহায্য করলেন। ভিডিওতে দেখা গিয়েছে রানার ব্যাট কাটার মুহূর্তে ম্যাককুলাম বলেন, স্লো বাট স্টেডি!

পয়েন্ট টেবিলে কোথায় কেকেআর

পয়েন্ট টেবিলে কোথায় কেকেআর

আইপিএল পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ২টি জয় ২টি হারের পর ৪ পয়েন্ট নিয়ে কেকেআর এখন চতুর্থ স্থানে রয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও সানরাইজার্স ও হায়দরাবাদকে হারিয়ে কেকেআর দারুণভাবে প্রত্যাবর্তন করে। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে যদিও ১৮ রানে হেরে ফের নাইটশিবিরে ছন্দপতন। এদিন পঞ্চম ম্যাচ জিতে দীনেশের দল পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে আসতে পারে কিনা, সেটাই এখন দেখার।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+