চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের মরণ বাঁচন ম্যাচে এই স্পিনারের উপর বাজি ধরছেন সেহওয়াগ

চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের মরণ বাঁচন ম্যাচে এই স্পিনারের উপর বাজি ধরছেন সেহওয়াগ

আইপিএল ২০২০তে দুবাইয়ে আজ কেকেআর বমান চেন্নাই মহারণ। পয়েন্ট টেবিলে ৮ নম্বরে থাকার সুবাদে চেন্নাই যেখানে আইপিএলের ইতিহাসে এই প্রথম টুর্নামেন্টের প্লে-অফ না খেলেই ছিটকে গিয়েছে, সেখানেই শেষ চারে থাকার লড়াইয়ে আজ নাইটদের সামনে মরণ বাঁচন ম্যাচ। দুবাইয়ে আজ পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে শামুকে পা কাটলেই নাইটদের প্লে-অফের স্বপ্ন কঠিন হয়ে যেতে পারে।

চেন্নাই ম্যাচে সেহওয়াগের বাজি কে

চেন্নাই ম্যাচে সেহওয়াগের বাজি কে

চেন্নাই ম্যাচ কেকেআর দলে স্পিনার কুলদীপ যাদবের উপর বাজি ধরছেন সেহওয়াগ। টুর্নামেন্টের শেষ দিকে এসে মরুদেশের তিন শহরের পিচই এখন অনেক স্লো হয়েছে। ফলে রানের পরিমাণ যেমন কমছে, স্পিনাররা বাড়তি সুবিধে পাচ্ছেন। আর সেক্ষেত্রে সিএসকে ম্যাচে চায়নাম্যান কুলদীপ কেকেআরের তুরুপের তাস হতে পারেন, মনে করছেন সেহওয়াগ।

উইকেট স্লো হওয়ার কারণেই কুলদীপকে বুঝে ওঠা ভয়ংকর

উইকেট স্লো হওয়ার কারণেই কুলদীপকে বুঝে ওঠা ভয়ংকর

সেহওয়াগের মতে টুর্নামেন্টের শেষ দিকে উইকেট অনেকটা স্লো হয়ে যাওয়ার কারণেই যে কোনও ব্যাটসম্যানের পক্ষে কুলদীপের স্পিন ভেল্কি বুঝে ওঠা কঠিন হবে। সেই কারণেই নাইটদের মরণ বাঁচন ম্যাচে কুলদীপকে দেখতে চান বলে সেহওয়াগ জানিয়েছেন।

কার পরিবর্তে কুলদীপকে খেলানোর পক্ষে সেহওয়াগ

কার পরিবর্তে কুলদীপকে খেলানোর পক্ষে সেহওয়াগ

বীরু আরও জানিয়েছেন, সেক্ষেত্রে কমলেশ নাগরকোটির পরিবর্তে কুলদীপকে খেলানো বেশি বুদ্ধিমানের হতে পারে। নবাব অফ নফরগড় আরও জুড়েছেন, 'এমনিতেই নাগরকোটিকে দিয়ে পুরো কোটা বোলিং করানো হচ্ছে না। সেই সঙ্গে নাগরকোটি বলে সেভাবে দাগ কাটতেও পারছেন না। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে চেন্নাই ম্যাচে অভিজ্ঞ কুলদীপকে খেলানো উচিত।'

এই ভুল শুধরে নিলে ম্যাচে ফিরবে কেকেআর, মত বীরুর

এই ভুল শুধরে নিলে ম্যাচে ফিরবে কেকেআর, মত বীরুর

সেই সঙ্গে নাইটদের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে সমালোচনায় সেহওয়াগ। তাঁর মতে, কেকেআর দলে মর্গ্যান ও গিল ছাড়া বাকিরা কেউই ধারাবাহিকতা দেখাতে পারছেন না, যেখানে আইপিএলে কেকেআরের ব্যাটিংয়ে এবার আকর্ষণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+