আইপিএলে কেকেআর ও সিএসকে-র মুখোমুখি লড়াইয়ে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএলে কেকেআর ও সিএসকে-র মুখোমুখি লড়াইয়ে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএলে যতবারই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), ততবারই ইতিহাস রচনা হয়েছে। দুই দলের বুধবারের ম্যাচ যে জমবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে কেকেআর ও সিএসকে-র মুখোমুখি লড়াইয়ে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক কারা

সর্বাধিক রান সংগ্রাহক কারা

কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না। আইপিএলে শাহরুখ খানের দলের বিরুদ্ধে ৭৩৬ রান করেছেন প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি। সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি ৩৪৬ রান করেছেন ব্রেন্ডন ম্যাককুলাম।

এক ইনিংসং সবচেয়ে বেশি রান

এক ইনিংসং সবচেয়ে বেশি রান

কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে সুরেশ রায়নার। শাহরুখ খান শিবিরের বিরুদ্ধে এক ম্যাচে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিস্টার আইপিএল। সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রান রয়েছে মনবিন্দর বিসলার। ২০১২ সালের আইপিএল ফাইনালে এমএস ধোনি শিবিরের বিরুদ্ধে ৯২ রান করেছিলেন প্রাক্তন উইকেটরক্ষক।

সর্বাধিক উইকেট সংগ্রাহক কারা

সর্বাধিক উইকেট সংগ্রাহক কারা

কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। দীনেশ কার্তিক শিবিরের বিরুদ্ধে ১৬ উইকেট নিয়েছেন অ্যাশ। অন্যদিকে সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন সুনীল নারিন।

এক ম্যাচের সেরা বোলিং স্পেল

এক ম্যাচের সেরা বোলিং স্পেল

কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে আইপিএলের এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স দিয়েছেন পবন নেগি। ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। প্রাক্তন অস্ট্রেলিয় স্পিনার ব্র্যাড হগ কেকেআরের জার্সিতে সিএসকে-র বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+