আইপিএল ২০২০: কেকেআর সমর্থকদের জন্য দু কলি গান গাইলেন আন্দ্রে রাসেল
আইপিএল ২০২০: কেকেআর সমর্থকদের জন্য দু কলি গান গাইলেন আন্দ্রে রাসেল
আইপিএল ২০২০তে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহারণে নামার আগে ফ্যানেদের জন্য ক্যামেরার সামনে দু কলি গান গাইলেন আন্দ্রে রাসেল। সিএসকের বিরুদ্ধে মাঠে নামার আগে রাসেলকে একেবারে ফুরফুরে মেজাজে পাওয়া গেল।

কী গান গাইলেন রাসেল
সোমবার আবুধাবিতে নেটে ব্যাটিং করতে যাওয়ার আগে, ফ্যানেদের জন্য নাইট রাইডার্সের ক্যামেরার সামনে রাসেল ধরা দেন। ভিডিওতে নানা কথা বলার পরে চলে যাওয়ার সময় জনপ্রিয় গান 'মেকিং আপ টু ইউ'য়ের দু কলি গাইতে গাইতেই নেটের দিকে চলে যান রাসেল।

আইপিএল ২০২০ খেলতে গিয়ে রাসেলের সবচেয়ে কাছের বন্ধু কে
ভিডিওতে করোনা রুখতে বায়ো বাবল প্রকোটল নিয়েও রাসেল মুখ খুলেছেন। দুই ম্যাচের মাঝে হোটেল বন্দি থাকতে হয়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রাসেল ভিডিওতে বলেন, হোটেলের চার দেওয়ালই এখন আমার সবচেয়ে কাছের বন্ধু।

আইপিএল ২০২০তে রাসেলের ব্যাটিং
আইপিএল ২০২০তে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি আন্দ্রে রাসেল। ৪ ম্যাচে দ্রে রাসের নামের পাশে মাত্র ৪৮ রান। শেষ দুই ম্যাচে টপ অর্ডারে সুযোগ পেলেও মরু শহরে এখনও রাসেল ঝড়ের দেখা মেলেনি।
আইপিএল ২০২০তে রাসেলের ডেথ বোলিং
অন্যদিকে আইপিএল ২০২০তে বল হাতে রাসেল ফর্মে রয়েছেন। ৪ ম্যাচে নামের পাশে ৪টি উইকেট। শারজার পিচে দিল্লি ক্যাপিটালেসর বিরুদ্ধে শেষ ম্যাচে স্লগ ওভারেও ভালো বোলিং করেছেন। যেখানে ২০তম ওভারে রাসেল মাত্র ৭ রান খরচ করেন।
ছবি সৌজন্য:ফেসবুক












Click it and Unblock the Notifications